
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
আহমাদজাইকে ফিরিয়ে টেস্টে ৫০তম উইকেট পেয়ে গেলেন হাসান। ‘ফিফটি’ পূর্ণ করতে হাসানের লেগেছে ১৭ ম্যাচ। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তাতে পেছনে পড়ে গেলেন তাসকিন আহমেদ। তাসকিনের টেস্টে ৫০তম উইকেট পেতে খেলতে হয়েছে ১৮ ম্যাচ। তিনে থাকা মাশরাফি বিন মর্তুজার ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৯ ম্যাচে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন।
উইকেটের ফিফটি পূর্ণ করার পাশাপাশি টেস্টে এই নিয়ে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের কীর্তি এখন শাহাদাত হোসেন এবং হাসানের। দুজনই ক্রিকেটের রাজকীয় সংস্করণে চারবার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। দুই নম্বর স্থানটিও যৌথভাবে রবিউল ইসলাম, নাহিদ রানার। রানা, রবিউল দুজনেই টেস্টে দুইবার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
৫০তম উইকেট নেওয়ার পথে হাসান বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। ইসমাত আলম, কায়েস আহমেদ, জিয়া-উর-রহমান আকবরকে ফিরিয়ে তুলে নেন হাসান তাঁর প্রথম টেস্ট হ্যাটট্রিক। ৮৩তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে এই কীর্তি গড়েন হাসান। সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। এর আগে অলক কাপালি ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ঠিক তার ১০ বছর পর হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
হাসান, ইবাদত হোসেন চৌধুরীর যৌথ আক্রমণে আফগানিস্তান আজ তৃতীয় দিনে ২৯ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে। আফগানরা ২৪০ রানে গুটিয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৩ উইকেটে করেছে ৫৩ রান। লিডসহ বাংলাদেশের রান ১৫৯। নাজমুল হোসেন শান্ত ২ রানে ব্যাটিং করছেন। মুশফিকুর রহিম সবেমাত্র উইকেটে এসেছেন।
| বোলার | ফাইফার |
|---|---|
| হাসান মাহমুদ | ৪ |
| শাহাদাত হোসেন | ৪ |
| নাহিদ রানা | ২ |
| রবিউল ইসলাম | ২ |
| বোলার | ম্যাচ |
|---|---|
| হাসান মাহমুদ | ১৭ |
| তাসকিন আহমেদ | ১৮ |
| মাশরাফি বিন মর্তুজা | ১৯ |

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেল অস্ট্রেলিয়া।
১০ মিনিট আগে
বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
৩০ মিনিট আগে
দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
২ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
৩ ঘণ্টা আগে