
দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। ৮ উইকেট হাতে রেখে ১৫০ রানের লিড নিয়েছে তারা। তানজিদ হাসান তামিম ২৪ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।
প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১২৪ রান পেয়েছিল বাংলাদেশ। যেখানে সাদমানের অবদান ছিল ৬৭ রান। এ যাত্রায় আর বড় ইনিংস খেলতে পারলেন না এই ওপেনার। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সেলিমের বলে রহমত শাহের হাতে ধরা পড়েন তিনি। ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
সাদমানের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক। ইয়ামিন আহমদজাইয়ের করা ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে স্লিপে সাদিকুল্লাহ অতলকে ক্যাচ দেন তিনি। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৭ রান আসে সাবেক অধিনায়কের ব্যাট থেকে। মুমিনুলের বিদায়ের পরই লাঞ্চে যায় দুই দল।

লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
৩ মিনিট আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
৩ ঘণ্টা আগে