
ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরও একটি দারুণ মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৬০০তম টেস্ট খেলতে নেমেছে দলটি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৬০০ টেস্ট খেলার কীর্তি অর্জন করল ভারত।
তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। ১০৯৭ টেস্ট খেলেছে ইংলিশরা। ৮৮৩ টেস্ট খেলে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া।
ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালের জুনে; লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। অভিষেক ম্যাচেই ১৫৮ রানে হেরেছিল তারা। প্রথম টেস্ট জয়ের জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছে আরও ২৫ ম্যাচ ও ২০ বছর।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ২৪ টেস্টে ১২ হার ও ১২ ড্রয়ের পর ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি মাদ্রাজে আসে ভারতের প্রথম জয়। বিজয় হাজারের নেতৃত্বে ইংল্যান্ডকে ইনিংস ও ৬ রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে জয়ের খাতা খোলে ভারত।
বিশ শতকে ভারত ছিল বিশ্ব ক্রিকেটের মাঝারি মানের একটি দল। শতাব্দীজুড়ে টেস্টে তাদের অবস্থান ছিল ষষ্ঠ। ওই সময়ে ভারতের তুলনায় কম টেস্ট খেলেও পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা বেশি জয় পেয়েছিল।
তবে একবিংশ শতাব্দীতে বদলে যায় ভারতের টেস্ট ক্রিকেটের চিত্র। গত ২৫ বছরে ২৬৩ টেস্টে ১২৩ জয় নিয়ে সব দলের মধ্যে জয়ের সংখ্যায় তৃতীয় ভারত। তাদের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ভারতের টেস্ট যাত্রার পরিসংখ্যানও সেই পরিবর্তনের সাক্ষ্য দেয়। প্রথম ২৫ টেস্টে মাত্র একটি জয় পাওয়া দলটি ১০০ টেস্ট শেষে জিতেছিল ১০টি, ২০০ টেস্ট শেষে ৩৫টি, ৩০০ টেস্ট শেষে ৫৬টি, ৪০০ টেস্ট শেষে ৮৮টি এবং ৫০০ টেস্ট শেষে ১৩০টি ম্যাচ। ৫৯৯ টেস্ট শেষে ভারতের জয় ১৮৬, হার ১৮৮, ড্র ২২৪ এবং টাই একটি।
এই উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে বিরাট কোহলির নেতৃত্ব গ্রহণ। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে কোহলির নেতৃত্বে ৬৮ টেস্টের ৪০টিতে জয় পায় ভারত। তাঁর নেতৃত্বে জয়ের হার ছিল ৫৮.৮২ শতাংশ।
এবার সেই ঐতিহাসিক ৬০০তম টেস্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। গলে ম্যাচ শুরুর আগে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করা আমার জন্য বড় সম্মান ও গৌরবের বিষয়। ৬০০তম টেস্টে অধিনায়কত্ব করা বিশাল সম্মানের।’

ডারউইন টেস্টের বাকি আরও দুই দিন। এরই মধ্যে জয়-পরাজয়ের হিসেব-নিকেশ শুরু হয়েছে। শেষ পর্যন্ত যাই কিছু হোক না কেন, তৃতীয় দিন পর্যন্ত ম্যাচের লাগাম থাকল বাংলাদেশের কাছেই।
৭ মিনিট আগে
টানা সাতটি সেশনে দাপটের পর তৃতীয় দিনের দ্বিতীয় সেশন অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করেছে বাংলাদেশ। এই সেশনে মাত্র ৯ রান করতেই শেষ ২ উইকেট হারায় সফরকারীরা। এরপরও এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে চিন্তা ভর করেছে পাকিস্তান দলে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সফরকারীদের অধিনায়ক এবং সেরা ব্যাটার বাবর আজম। আপাতত বিশ্রামে আছেন এই তারকা ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন জশ হ্যাজলউড। ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন এই পেসার। এরপর বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে