
অবশেষে বন্ধ থাকা একটি এলএনজি টার্মিনালে এলএনজিবাহী কার্গো ভিড়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে।
বৈরী আবহাওয়াসহ নানান জটিলতায় গত সোমবার থেকে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে কার্গো ভেড়ানো যাচ্ছিল না। অভ্যন্তরীণ মজুত থেকে দৈনিক ১০০ থেকে দেড় শ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করে পরিস্থিতি মোকাবিলা করছিল টার্মিনালটি।
আজ সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এফএসআরইউ থেকে ১১০ মিলিয়ন ঘনফুট হারে এলএনজি সরবরাহ শুরু হয়। রাত ২টা নাগাদ তা সর্বোচ্চ সক্ষমতা বা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। কেবল আংশিক চালু থাকা এক্সিলারেট এনার্জির অপর টার্মিনাল থেকে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। এতে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছিল। গ্যাস সরবরাহ দৈনিক ২ হাজার মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যাওয়ায় সারা দেশের শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশনগুলো কার্যত অচল হয়ে পড়ে। একদিকে তীব্র গ্যাস-সংকট অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় বেশ চাপে পড়ে সরকার। বাধ্য হয়ে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ করা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বৈরী আবহাওয়ার কারণে টার্মিনালে এলএনজি কার্গো ভেড়ানো যাচ্ছে না। ফলে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তবে একটি জাতীয় দৈনিকে খবর এসেছে, সরকার সৌদি আরামকো থেকে যে এলএনজি কার্গো এনেছিল সেটি বাংলাদেশের এফএসআরইউর সঙ্গে সংযুক্ত করার উপযুক্ত নয়। বৈরী আবহাওয়ার কারণে অনুপযুক্ত কার্গো বার্থিং করার অনুমোদন দেয়নি পরিচালনা প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি।
খাত-সংশ্লিষ্টরা মনে করছেন, সামিটের ঘোষণা ঠিক থাকলে এবং এক্সিলারেট এনার্জির অর্ধেক সক্ষমতা সচল থাকলে রাতের মধ্যেই দেশের গ্যাস-সংকট অনেকটাই কেটে যাবে। দৈনিক ২৪০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে, যা এখন ২ হাজার মিলিয়ন ঘনফুটের নিচে অবস্থান করছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলটি এমন একটি এলাকায় পরিণত হোক যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকেরা অর্থবহ সহযোগিতার হাতকে প্রসারিত করবে। বাংলাদেশ এ ক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।
১৩ মিনিট আগে
স্লিপার বাসের সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রথমবারের মতো তৈরি হচ্ছে এ বাসের বডি নির্মাণ ও চলাচল নিয়ন্ত্রণের নীতিমালা। পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে আর স্লিপার বাস তৈরি করা যাবে না। বাসের পেছনের দিকে দুটি করে এক্সেল, সব এক্সেলে এয়ার সাসপেনশন এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা...
৩৭ মিনিট আগে
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
১৩ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১৫ ঘণ্টা আগে