
নেপালকে হারানোর পর আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরাররা টিভি সেটের সামনে বসে ছিলেন কি না, জানা নেই। সেমিফাইনালে এক পা বাংলাদেশ দিয়ে রেখেছিল ঠিকই। কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে অপেক্ষা করতে হতো শ্রীলঙ্কা-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচের দিকে। শেষ পর্যন্ত তামিমদের নিয়েই সেমিতে উঠল শ্রীলঙ্কা।
দুবাইয়ের ‘দ্য সেভেন্স স্টেডিয়ামে’ নেপালের বিপক্ষে ১৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশের নেট রানরেটটা হয়েছে +১.৫৫৮। ৪ পয়েন্ট ও +১.৫৫৮ নেট রানরেট নিয়ে ‘বি’ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল ঠিকই। কিন্তু তামিম-আবরারদের সেমির টিকিট কাটতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততে হতো শ্রীলঙ্কাকে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা, চার মেরে চামিকা হেনাতিগালার বাধভাঙা উচ্ছ্বাসই বলে দেয়, রুদ্ধশ্বাস জয়ের আনন্দটা কেমন হয়।
বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট এখন চার। তবে নেট রানরেটের মারপ্যাঁচে শীর্ষে শ্রীলঙ্কা ও দুইয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের নেট রানরেট +১.৮৪৮ ও +১.৫৫৮। ‘বি’ গ্রুপের অপর দুই দল আফগানিস্তান, নেপাল ছিটকে গেছে এশিয়া কাপ থেকে। পরশু তারা ‘দ্য সেভেন্স স্টেডিয়ামে’ নামবে সান্ত্বনার জয়ের খোঁজে। একই দিনে আইসিসি একাডেমিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে।
‘বি’ গ্রুপের শ্রীলঙ্কা-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটা যত সময় গড়িয়েছে, ততই জমে উঠেছে। ২৩৬ রানের লক্ষ্যে নেমে ৪৬ ওভার শেষে লঙ্কানদের স্কোর ছিল ৬ উইকেটে ২১৩ রান। রিকোয়ার্ড রেট ৫.৭৫ হলেও শেষের দিকে চাপ বেড়ে যায় লঙ্কানদের। ৪৭তম ওভারের পঞ্চম বলে দুলনিথ সিগেরাকে (২৩) ফেরান আফগান পেসার সালাম খান। বদলি ফিল্ডার হিসেবে নামা নাজিফুল্লাহ আমিরি পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন। এরপর ৪৮তম ওভারের তৃতীয় বলে রানআউটের শিকার হয়েছেন সেথমিকা সেনেবীরত্নে (১)। ফয়সাল আহমেদ শিনোজাদা ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙার পর তৃতীয় আম্পায়ার অনেকক্ষণ যাচাই করে রানআউট ঘোষণা করেছেন।
পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শ্রীলঙ্কা শেষ ৬ বলে ৮ রানের সমীকরণের সামনে এসে পড়ে। শেষ ওভারের প্রথম বলে আফগান পেসার আবদুল আজিজকে ছক্কা মেরে জয় অনেকটা নিশ্চিত করেছেন হেনাতিগালা। পরের বলে চার মেরে লঙ্কানদের সেমিফাইনালে নিয়ে যান এই টেলএন্ডার ব্যাটার।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক মাহবুব খান। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৩৫ রানে অলআউট হয়েছে আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ওসমান সাদাত। ৮৭ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছেন। শ্রীলঙ্কার সেথমিকা সেনেবীরত্নে, দুলনিথ সিগেরা নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রামিথ নামসারা ও চামিকা হিনাতিগালা।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
২ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৩ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে