অফিসে মিথ্যা বলে লিওনেল মেসিদের খেলা দেখতে আসায় আর্জেন্টিনার এক নারী ভক্ত গত বছর চাকরি হারিয়েছিলেন। হুইলেন বারবিয়েরি নামের সেই আর্জেন্টাইন নারী ভক্তের মতো এমন অনেকেই আছেন, যাঁরা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার জন্য অনেক কিছুই বিসর্জন দিতে পারেন।
এবারের আইপিএলে যেমন এক পিতা তাঁর সন্তানের স্কুলের বেতনের টাকা দিয়ে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখেছেন। টাকার পরিমাণও কম নয়, ৬৪ হাজার ভারতীয় রুপি! ধোনি ভক্তের ঘটনাটি জানাজানির পর সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ধোনি শোনার পর হয়তো আরও বেশি বিরক্ত হবেন। কারণ, টিকিট যে কালোবাজারিতে কিনেছেন সেই ব্যক্তি।
সমালোচনা হতো না যদি না সেই ব্যক্তি বলতেন এখন মেয়েদের স্কুলের বেতন দিতে পারছেন না তিনি। তাঁর এমন কাণ্ডের পর অনেক ‘বোকা’ বলে সম্বোধন করছেন। ধোনি ভক্ত অবশ্য একাই নিজের ইচ্ছা পূরণ করেননি, সঙ্গে তিন মেয়ের আশাও পূরণ করেছেন। তিন মেয়েকে নিয়েই খেলা দেখেছেন তিনি।
কালোবাজারিতে টিকিট কেনে ম্যাচ দেখা শেষে সেই ব্যক্তি বলেছেন, ‘আমি টিকিট পাইনি, তাই কালোবাজারিদের কাছে থেকে কিনেছি। সব মিলিয়ে ৬৪ হাজার ভারতীয় রুপি খরচ হয়েছে। এখন আমি স্কুলের বেতন দিতে পারছি না। তবে ধোনির খেলা আমি সরাসরি দেখতে চেয়েছিলাম। খেলা দেখতে পারায় আমার তিন মেয়ে এবং আমি খুব খুশি।’
ধোনির খেলা দেখার বিষয়ে সেই ব্যক্তির ছোট মেয়ের অনুভূতি হচ্ছে, ‘টিকিট ম্যানেজ করতে আমার বাবাকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে। শেষ পর্যন্ত ধোনির খেলা দেখতে পেরে আমরা খুশি।’
সেই ব্যক্তির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমের নেটিজেনরা তাঁর ব্যাপক সমালোচনা করছেন। এক নেটিজেন লিখেছেন, ‘একটা ম্যাচ সন্তানদের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। তাই বেশি করে দেখানোর কিছু নেই।’ এক চিকিৎসক তো ধোনি ভক্তকে বেকুব বলে সম্বোধন করে লিখেছেন, ‘এমন নির্বোধ কাজের বর্ণনা করার ভাষা নেই আমার।’
এক নেটিজেন আবার বিষয়টি ভিন্ন চোখে দেখছেন। তাঁর মতে সেই ভক্তের তিন মেয়ের কাছে মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি লিখেছেন, ‘তার মেয়েরা মুহূর্তটা উপভোগ করবে এবং এই স্মরণীয় মুহূর্তটা এনে দেওয়ার জন্য তারা তাদের পিতার প্রশংসা করবে। তিনি কোনো না কোনোভাবে স্কুলের বেতন জোগাড় করবেন। আর চিন্তা না করে হয়তো এত টাকা দিয়ে টিকিট কেনেননি।’
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটের জয় পাওয়ায় সেই ব্যক্তির টাকা খরচ সার্থক হয়েছে। দলের সঙ্গে তারাও হাসিমুখে বাড়ি ফিরতে পেয়েছে। ধোনির এমন ভক্ত অবশ্য সারা বিশ্বে অগণিত রয়েছেন, যারা যেকোনো কিছুর বিনিময়ে গ্যালারিতে গিয়ে তাঁর নাম ধরে গলা ফাটাতে ইচ্ছুক।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৪ ঘণ্টা আগে