
ফাস্ট বোলার রিচার্ড এনগারাভাকে জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার ডিসেম্বর) হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চতুর্থ প্রান্তিক সভার পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দুই সংস্করণেই এনগারাভার ডেপুটির দায়িত্ব পেয়েছেন ২২ বছর বয়সী ব্রায়ান বেনেট। অভিজ্ঞ ক্রেইগ আরভিন অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরই জিম্বাবুয়ে ক্রিকেট দলের নেতৃত্বে এই পরিবর্তন।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এনগারাভা বর্তমানে ব্লেসিং মুজারাবানির সঙ্গে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের মূল ভরসা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম জিম্বাবুইয়ান বোলার তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলিয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর।
নতুন অধিনায়ক হিসেবে এনগারাভার নাম ঘোষণা করে জেডসি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি বলেন, ‘বছরের পর বছর এনগারাভা খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার সম্মান রয়েছে এবং সব সংস্করণেই সে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েছে। আমরা বিশ্বাস করি, দলের নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য সে প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ‘সহ অধিনায়ক হিসেবে ব্রায়ানের নিয়োগ তার ক্রিকেটীয় বুদ্ধিমত্তা, পরিপক্বতা ও দীর্ঘমেয়াদি নেতৃত্বগুণের প্রতি আমাদের আস্থার প্রতিফলন।’

বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
৭ ঘণ্টা আগে
ম্যাচ শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে দেখা গেল তানজিদ হাসান তামিমের নাম। এটা দেখে অবাক হননি ম্যাচ কাভার করতে ঢাকা থেকে চায়ের দেশে যাওয়া সাংবাদিকেরা। ক্যামেরার লেন্স বারবার যেন ঘুরছিল সেদিকেই। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হয়ে যাবে...
৮ ঘণ্টা আগে
সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন এ তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
৯ ঘণ্টা আগে
একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে