
ম্যাচ শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে দেখা গেল তানজিদ হাসান তামিমের নাম। এটা দেখে অবাক হননি ম্যাচ কাভার করতে ঢাকা থেকে চায়ের দেশে যাওয়া সাংবাদিকেরা। ক্যামেরার লেন্স বারবার যেন ঘুরছিল সেদিকেই। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হয়ে যাবে বাঁহাতি ব্যাটারের।
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেও শেরেবাংলায় পাকিস্তানকে হারানো টেস্টে তামিমের সময় কেটেছে ডাগআউটে; কখনো আবার সতীর্থদের পানি টেনে বা অন্যভাবে সেবা করে। আরও আগেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের জার্সি গায়ে ওঠা এই ব্যাটারের অপেক্ষা এখন কেবল টেস্ট অভিষেকের। সেই পালাও শেষ হতে যাচ্ছে এবার।
ঢাকা টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন সাদমান ইসলাম; করেছেন মাত্র ২৩ রান। এরপরও মাত্র এক ম্যাচ খেলে এই ওপেনারকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল খুব কম। কিন্তু সাদমানের কপাল পুড়েছে চোটের কারণে। চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন ঢাকার এই ক্রিকেটার। বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে জাকির হাসানকে। ডাক পেলেও এই ওপেনারের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম। দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হবে তামিমের।
এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তামিম। ৪৫ ইনিংসে করেছেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরির বিপরীতে ফিফটি করেছেন ছয়টি। ব্যাটিং গড় ৪০.৭২। সিরিজ শুরুর আগে টেস্টে নিজেদের ব্যাটিংয়ের ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইংল্যান্ডের মতো বাজবল না হলেও অন্তত পুরোনো দিনের ব্যাটিং থেকে বের হয়ে আসার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট। তার অংশ হিসেবে প্রথমবার তামিমকে যে টেস্ট দলে ডাকা, তা বলার অপেক্ষা রাখে না।
ঢাকা টেস্টে সাদমানের মতো ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসানও। আঙুলে চোট পেয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত মাহমুদুল খেলতে না পারলে প্রথম টেস্টের পুরো ওপেনিং জুটিতে পরিবর্তন আসবে। তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন জাকির।
শেষ টেস্টে বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তনের সম্ভাবনা আছে। ঢাকা টেস্টে নাহিদ রানা, তাসকিন আহমেদরা আগুন ঝরালেও নিজেকে হারিয়ে খুঁজেছেন ইবাদত হোসেন। দুই ইনিংসে ১৪ ওভার বল করে উইকেট পাননি। একাদশ থেকে তাঁর বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। সে ক্ষেত্রে জায়গা পাবেন শরীফুল ইসলাম। ওয়ার্ক লোডের কারণে ঢাকা টেস্টে এই বাঁহাতি পেসারকে বাইরে বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে শরীফুলের ওপর বাড়তি নজর ছিল পেস বোলিং কোচ শন টেইটের। এটা যে পরিবর্তনের ইঙ্গিত, তা বলা বাহুল্য।
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে সিলেট টেস্টে জিততেই হবে পাকিস্তানকে। অর্থাৎ ম্যাচটা সফরকারীদের জন্য বাঁচা-মরার। তবে একাদশের পরিবর্তন এবং জয়-পরাজয়ের হিসাব-নিকাশকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে বৃষ্টি। আগামীকাল সিলেটে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। বজ্রপাতের সম্ভাবনাও বেশ। টেস্টের বাকি চার দিনেও আছে বৃষ্টির শঙ্কা। সব আলোচনা এক পাশে রেখে এই ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে বেরসিক বৃষ্টি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে