
সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে জড়িত অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
লিসবনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘কোনো কিংবদন্তিকে নয়, আমরা সেই রোনালদোকে পরিচালনা করি, যে জাতীয় দলের হয়ে খেলতে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বয়স কেবল একটি সংখ্যা। জাতীয় দলে নির্দিষ্ট দিনে ঠিক কী ঘটছে, তা আমরা কেবল পরিমাপ করতে পারি এবং পরের দিনের জন্য সিদ্ধান্ত নিতে পারি। কখনোই পরের দিনের চেয়ে বেশি দূরের কথা ভাবতে পারেন না।’
আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৩ গোল করা রোনালদো মার্তিনেসের অধীনে ৩০ ম্যাচে করেছেন ২৫ গোল। তাঁর প্রশংসা করে মার্তিনেজ বলেন, ‘রোনালদো সবসময় কৌশল বাস্তবায়ন করে এবং নিজের পাশাপাশি অন্যদের জন্যও জায়গা তৈরি করে।’
রোনালদোকে নিয়ে মার্তিনেজ আরও যোগ করেন, ‘সঠিক পজিশনে থাকার ব্যাপারে রোনালদো খুব সুসংগঠিত এবং আমাদের আক্রমণাত্মক কৌশলগুলো সবসময় বাস্তবায়ন করে। আর এটাই তাকে গোল করার সুযোগ করে দেয়, যেমনটা সে করে আসছে, একই সঙ্গে আমাদের খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করার সুযোগও করে দেয়।’
শুরুর একাদশে না হলেও রোনালদোকে মাঠে নামাতে চান মার্তিনেজ, ‘এখন আমাদের পাঁচ বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আছে। তাতে বিষয়টা অনেকটা এমন দাড়িঁয়েছে যে, আমাদের একটি শুরুর দল ও একটি শেষের দল আছে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। বিভিন্ন ভূমিকা থাকে; রোনালদো সব সময় তার ভূমিকা মেনে নেয়।’।’

একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটকে সাধারণত জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের বড় পাইপলাইন হিসেবেই বিবেচনা করা হয়। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এত দিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল। এইচপির কার্যক্রম শুরু ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না কাওরু মিতোমা। জাপানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই তারকা উইঙ্গারের। তবে চোট কাটিয়ে ফেরা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রেখেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সেই সঙ্গে ভাগ বসাল আবাহনীর রেকর্ডে। ২০০৭ সালে পেশাদার লিগ চালু হওয়ার পর থেকে আবাহনীর সমান তাদেরও ঘরে এখন ছয় শিরোপা।
৩ ঘণ্টা আগে