যেকোনো আইসিসি ইভেন্টের শুরু বা মাঝামাঝি পর্যায়ে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স যেমনই হোক, নক আউট পর্বে গেলে তারা হয়ে ওঠে ভয়ংকর। ২০২৩ বিশ্বকাপেও দেখা গেছে একই অবস্থা। টুর্নামেন্টের ২ ম্যাচের ২ টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল অজিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ২০২৩ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেখানে অনেক ক্রিকেট বিশ্লেষকের চোখে ভারত ছিল পরিষ্কার ফেবারিট। ফাইনালের আগে ১০ ম্যাচের ১০ টিতে জিতে টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল ছিল ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামিরা ছিলেন ফর্মের তুঙ্গে। আর ফাইনালে এসেই পাশার দান উল্টে দিয়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে জিতে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অজিরা। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়া দলকে সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসাতে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। বন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’
বাবরের পাশাপাশি পাকিস্তানের অন্য তারকা ক্রিকেটাররাও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ভারতকে সমবেদনাও জানিয়েছেন। পাকিস্তানি বাঁহাতি পেসারের টুইট, ‘বিশ্বকাপের শিরোপা জেতায় অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। নিশ্চিতভাবে দিনের সেরা দলই বিশ্বকাপ জিতেছে। ভারতের দুর্ভাগ্য। তবে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে।’ অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতে গিয়ে ভারতেরও প্রশংসা করেছেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান টুইট করেন, ‘পুরো বিশ্বকাপে ভারত অবিশ্বাস্য খেলেছে। তবে অস্ট্রেলিয়া ফাইনালে সত্যিকার অর্থেই দুর্দান্ত খেলেছে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।’
এখন পর্যন্ত আইসিসি ইভেন্টের ১০টি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ৬টি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২টি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে ১ বার করে। ২০২১ থেকে ২০২৩-এই দুই বছরে অস্ট্রেলিয়া জিতেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে