
এই তো গত মাসেই বাংলাদেশ সফর করে গেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এক মাস পর ফের বাংলাদেশ সফর করছে তারা। নতুন ক্রিকেটারদের পাশাপাশি কোচিং সেটাপেও পরিবর্তন এনেছে দলটি।
এবার বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে করাচি হানিফ মোহাম্মদ হাইপারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। কেন করাচিতেই ট্রেনিং করছে পাকিস্তান ক্রিকেট দল—এই ব্যাখ্যায় পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় করাচিতে এই ক্যাম্পটি করা হয়েছে।’
মিরপুর ও সিলেটে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই টেস্ট। সরফরাজ আহমেদ এবার পাকিস্তানের প্রধান কোচ। উমর গুল ও আসাদ শফিক পাকিস্তান টেস্ট দলের বোলিং ও ব্যাটিং কোচের দায়িত্বে আছেন। করাচিতে টেস্ট দলের ট্রেনিং ক্যাম্প চলা অবস্থায় আজ সংবাদমাধ্যমকে সরফরাজ বলেন, ‘সাবেক ক্রিকেটার এবং আমার প্রাক্তন সতীর্থদের নিজস্ব মতামত আছে। টিম ম্যানেজমেন্টে আমার সঙ্গে থাকা উমর গুল, আসাদ শফিক, গ্রান্ট লুডেন এবং আবদুল সাদ দলকে এগিয়ে নিতে আত্মবিশ্বাসী। এই সুযোগ কাজে লাগাতে খুবই আশাবাদী।’
শান মাসুদকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস, মুহাম্মদ গাজী ঘোরি—এই চার ক্রিকেটার বাংলাদেশ সিরিজে নতুন মুখ। আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। যেখানে বাবর আর রিজওয়ানের চলতি পিএসএল কেটেছে ভিন্নভাবে। রিজওয়ানের নেতৃত্বাধীন নবাগত রাওয়ালপিন্ডিজ প্রথমবারের মতো খেলতে এসে লিগ পর্বেই বিদায় নিয়েছে।
রিজওয়ান সর্বসাকল্যে এবারের পিএসএলে করেছেন ২০৪ রান। আর বাবর ৫৮৮ রান করে পিএসএলের এক আসরে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন। করেছেন দুই সেঞ্চুরিও। পিএসএলে বাবরের দুর্দান্ত ফর্ম দেখে আশাবাদী সরফরাজ। আজ সংবাদমাধ্যমকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ বলেন, ‘বাবরকে আবার রান করতে দেখা ভালো লাগছে। তার টেকনিক্যাল উন্নতিও চোখে পড়ছে। হ্যাঁ, সে টি-টোয়েন্টিতে রান করেছে। কিন্তু যখন সে আমাদের সঙ্গে যোগ দেবে, তখন এভাবেই তাকে দেখব বলে আশা করছি।’
২ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে পিএসএলের ফাইনাল। আর মিরপুরে ৮ মে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৬ মে মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল বাংলাদেশ।

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁকে থাকতে হচ্ছে আইসিইউতে। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে তাঁর হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটা দেখা গেছে অনেকবার। পরিস্থিতি এতটাই সংকটজনক যে আফগান পেসারকে বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন।
২৯ মিনিট আগে
আট বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে খেলতে পারছেন না আফগানিস্তানের নারী ফুটবলাররা। অবশেষে তাঁদের সুখবর দিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে আর কোনো বাধা নেই আফগান নারীদের।
২ ঘণ্টা আগে
স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা-রিয়াদের তাই মাথা উঁচু রাখাই শ্রেয়।
২ ঘণ্টা আগে
পাঞ্জাব কিংসের ম্যাচ শেষে সালমান খানের পুরোনো এক পোস্ট সামনে চলে আসে। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির সহ-সত্ত্বাধিকার প্রীতি জিনতা। এবারের আইপিএলও ব্যতিক্রম নয়। তবে গত রাতে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মজাকে এক ভিন্নমাত্রায় নিয়ে গেছেন।
৩ ঘণ্টা আগে