
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। সাদা পোশাকের সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে আজ ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নতুন মুখ চারজন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া চার নতুন মুখ হলো আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।
টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প শুরু করবে দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের বিমানে চড়বে সফরকারীরা। পর দিন ঢাকায় পা রাখবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে ৩ মে। টেস্ট দলের কেউ ফাইনাল খেললে পরবর্তীতে বাংলাদেশে আসবেন।
বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁকে থাকতে হচ্ছে আইসিইউতে। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে তাঁর হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটা দেখা গেছে অনেকবার। পরিস্থিতি এতটাই সংকটজনক যে আফগান পেসারকে বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন।
২ ঘণ্টা আগে
এই তো গত মাসেই বাংলাদেশ সফর করে গেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এক মাস পর ফের বাংলাদেশ সফর করছে তারা। নতুন ক্রিকেটারদের পাশাপাশি কোচিং সেটাপেও পরিবর্তন এনেছে দলটি।
২ ঘণ্টা আগে
আট বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে খেলতে পারছেন না আফগানিস্তানের নারী ফুটবলাররা। অবশেষে তাঁদের সুখবর দিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে আর কোনো বাধা নেই আফগান নারীদের।
৩ ঘণ্টা আগে
স্বপ্ন পূরণ করলেও আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। নতুন করে স্বপ্ন দেখতে থাকে শিরোপা জেতার। সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে সেই বার্তাই দেয়। শেষটা সুন্দর না হলেও টুর্নামেন্ট অবশ্যই বাংলাদেশের জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে। অর্পিতা-রিয়াদের তাই মাথা উঁচু রাখাই শ্রেয়।
৩ ঘণ্টা আগে