
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলছে রান উৎসব। হরহামেশাই ২০০ ’র ওপরে রান তাড়া করে জেতার ঘটনা ঘটছে। সেখানে শেষ ওভারে প্রতিপক্ষকে ৬ রান করতে না দেওয়াটা অতিমানবীয় কিংবা তার চেয়েও বেশি কিছু। তেমন এক ওভারই করলেন হায়দরাবাদ কিংসমেনের হুনাইন শাহ।
পিএসএলের দ্বিতীয় এলিমিনেটরে কিংসমেনের পুঁজি ছিল ১৮৬ রানের। লক্ষ্য তাড়ায় শেষ দুই ওভারে ২৮ রান করতে হতো ইসলামাবাদকে। এমন সমীকরণে মোহাম্মদ আলীর করা ১৯ তম ওভারে ২২ রান নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন ক্রিস গ্রিন এবং ফাহিম আশরাফ। গ্রিন ৬ বলে ২০ ও ফাহিম ৯ বলে ১৯ রান নিয়ে ক্রিজে ছিলেন।
তখন মনে হচ্ছিল, শেষ ওভারে ৬ রানের সমীকরণ মিলিয়ে ইসলামাবাদের জন্য জয়টা কেবল সময়ের ব্যবধানে। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাসও বলে দিচ্ছিল, ফাইনালের খুব কাছেই আছে প্রিয় দল। কিন্তু ক্রিকেটে যে শেষ বলে কিছু নেই আরও একবার সেটাই বোঝালেন হুনাইন।
দুর্দান্ত বোলিংয়ে সবাইকে তাক লাগিয়ে দেন হুনাইন; সে ওভারে দেন মাত্র তিন রান। তুলে নেন ফাহিমের উইকেট। ২ রানের জয়ে দ্বিতীয় দল হিসেবে পিএসএলের ফাইনালে পা রাখে নবাগত কিংসমেন। আলোচিত এই ওভারে চারটি ইয়র্কার করেন হুনাইন। তাতেই নাকাল ছিল আগের ওভারেই আগ্রাসী মেজাজে ব্যাট চালানো গ্রিন-ফাহিমরা। শেষ বলে ইসলামাবাদের সামনে ৪ রানের সমীকরণ দাঁড়ায়। স্ট্রাইকে ছিলেন গ্রিন। হুনাইনের ইয়র্কার ব্যাটে-বলে করতে পারেননি। লেগ বাই থেকে এক রান হলেও সেটা কিংসমেনের জয়ের পথে বাধা হতে পারেনি। এই ডেলিভারির পরই উচ্ছ্বাসে এক হাত উঁচু করে স্ট্রাইক প্রান্তের দিকে দৌড়ে যান হুনাইন। এরপর শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ হাতে ঘুষি মারেন। ততক্ষণে ডাগআউট থেকে বের হয়ে এসে মাঠে উদযাপন শুরু করেছেন কিংসমেনের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। অন্যদিকে গ্যালারিতে বাধভাঙা উল্লাস।
শেষ ওভারে ইসলামাবাদকে আটকে দিলেও প্রথম তিন ওভার ভালো হয়নি হুনাইনের; প্রায় ১২ ইকোনমিতে দেন ৩৫ রান। নিজের কোটার শেষ ওভারে দারুণভাবেই ফিরলেন এই পেসার। তাঁর এই ফেরায় প্রথমবার পিএসএল খেলতে আসা কিংসমেনকে ফাইনালে নিয়েছে। এদিন ৪ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন হুনাইন। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। শেষ ওভারে চয়টি ইয়র্কারের পরিকল্পনায় সফল তিনি।
হুনাইন বলেন, ‘আমি নিজের ওপর বিশ্বাস রাখতে চেয়েছিলাম। মনে হয়েছিল, আমরা যদি ফাহিমকে আউট করতে পারি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আমার ফোকাস ছিল পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা। শেষ ওভার করতে এসে আমি লাবুশেনকে (অধিনায়ক) বলেছিলাম—আমাদের কোনো সুযোগ নেই ভুল করার, আমি ছয়টা ইয়র্কারই করব। সেই পরিকল্পনাই অনুসরণ করেছি। খুব ভালো লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া। এই টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন খেলোয়াড় সামনে এসে ম্যাচ জিতিয়েছে, আর এটাই আমাদের সাফল্যের মূল কারণ।’
নজরকাড়া বোলিংয়ে কিংসমেনের অধিনায়ক মার্নাস লাবুশেনের প্রশংসায় ভেসেছেন হুনাইন। লাবুশেন বলেন, ‘আমরা যা করেছি, তা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার নেই। আমরা নিশ্চিতভাবেই দর্শকদের বিনোদন দিচ্ছি। মনে হচ্ছিল আমরা সহজেই জিতে যাব, তারপর হঠাৎই পরিস্থিতি বদলে গেল; এমন এক সময় এল, মনে হলো সব শেষ—ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে। ঠিক তখনই হুনাইন এসে শেষ ওভারে মাত্র তিন রান দিয়ে ম্যাচ জিতিয়ে দিল, যেখানে বাইরে ছিল চারজন ফিল্ডার। আমরা আসলে কী করে ফেললাম, তা বোঝানোর ভাষা নেই। আমরা এখন এমন এক দলে পরিণত হয়েছি—এই কথা বলতে গিয়েই শরীরে কাঁটা দিচ্ছে।’
লাবুশেন আরও যোগ করেন, ‘হুনাইন আগে একটি ব্যয়বহুল ওভার করেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার জন্য বড় মুহূর্তটা আসছে। মজার বিষয় হলো, বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকাটা আমাদের জন্য সহজ করে দিয়েছিল—সবাইকে সোজা লাইনে রেখে ছয়টা ইয়র্কার করার পরিকল্পনা। সত্যি বলতে, আর কী বলব বুঝতে পারছি না।’

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর রক্ষা পায়নি স্কটল্যান্ড। প্রতিপক্ষের খেলোয়াড়রা বল নিয়ে নিজেদের রক্ষণভাগ থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রথমে মাথিয়াস কুনিয়া এবং পরে দানিলো দুর্দান্ত স্লাইডিং ট্যাকল করে বল কেড়ে নেন। সেখান থেকে বল পেয়ে ডান প্রান্ত ধরে চমৎকার এক ক্রস বাড়ান ব্রুনো গিমারেস।
৩৮ মিনিট আগে
কী দারুণ ফর্মেই না আছেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর গোলেই এগিয়ে গিয়েছে ব্রাজিল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বজ্রপাতের জন্য বিশেষ মেটেরোলজিক্যাল (আবহাওয়া সংক্রান্ত) প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোথাও বজ্রপাত হলে খেলা তৎক্ষণাৎ ৩০ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হবে। এই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে আরও ৩০ মিনিট বাড়ানো
২ ঘণ্টা আগে
কানাডা নকআউট নিশ্চিত করেছে আগেই। তবে তাদের সামনেও ছিল নতুন লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট
২ ঘণ্টা আগে