
খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।
মাঠেও যেমন খুনে মেজাজে আবিভূর্ত হন ক্লাসেন, মাঠের বাইরেও তাঁকে দেখা গেল একই রূপে। হোটেল লবির ভেতরে এক ভক্ত ছবি তুলতে গিয়ে উল্টো নাজেহাল হয়ে গেলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ঘটনা। নাছোড়বান্দা ভক্তকে কিছুতেই ছবি তুলতে দিলেন না ক্লাসেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ৩৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার বলেন, ‘বস। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। থামুন। আমি বলেছি কোনো ছবি তোলা যাবে না। এরা আমার পরিবার। তাই আপনার ক্যামেরাটা সরিয়ে রাখুন।’
এবারের আইপিএলটা দারুণ কাটছে ক্লাসেনের। তাঁর দলও উড়ছে। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের সঙ্গে ছবি তুলতে ক্যামেরা হাতে ঘুরছিলেনএক ভক্ত। ক্লাসেনের পরিবারের সদস্যরাও ছিলেন হোটেল লবিতে। অনুমতি ছাড়া ছবি তুলতে চাওয়ায় ভক্তকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বলেন, ‘আমার কথা খুব ভালো করে শোনেন। এটা করবেন না। ঠিক আছে? আমি আপনাকে না বলেছি। দয়া করে চলে যান।’
ভক্ত ছবি তোলার জন্য ক্লাসেনের দলের প্রশংসা করে বলেন, ‘আপনার দল খুব ভালো খেলছে।’ তবু প্রোটিয়া ক্রিকেটারের মন গলানো সম্ভব হয়নি। উত্তরে ক্লাসেন বলেন, ‘অনেক ধন্যবাদ। কিন্তু ছবি তুলবেন না। আমি যদি ঘুরে দাঁড়াই আর আপনি যদি আমার পরিবার এবং আমার ছবি তোলেন তাহলে কথা দিচ্ছি আপনি মাটিতে পড়ে যাবেন। দয়া করে চলে যান।’ কিন্তু ভক্ত যে নাছোড়বান্দা। কিছুতেই ক্লাসেনের পিছু ছাড়বেন না। এক পর্যায়ে ক্যামেরা বন্ধ করে চলে যাওয়ার কথা সেই ভক্তকে বলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার।
৯ ম্যাচে ৪ ফিফটিতে ৪১৪ রান করে এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ক্লাসেন। গড় ও স্ট্রাইকরেট ৫৯.১৪ ও ১৫৭.৪১। ৪২৫ রান করে সবার ওপরে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। তিনে থাকা রাজস্থানের বৈভব সূর্যবংশীর রান ৪০৪।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস—তিন দলেরই পয়েন্ট ১২। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। দুই, তিন ও চারে অবস্থান করছে বেঙ্গালুরু, হায়দরাবাদ ও রাজস্থান। সবার ওপরে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৩। আজ দিল্লি ক্যাপিটালসকে হারালে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে। তবে জয়পুরে রাজস্থানের ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লি এরই মধ্যে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান করেছে।

এক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের নিয়ম বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল বিসিবি জানিয়েছিল, রেলিগেশন লিগ থাকছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আজ বিসিবি বলছে ভিন্ন কথা।
২ ঘণ্টা আগে
কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
২ ঘণ্টা আগে
রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
৩ ঘণ্টা আগে
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি-ফর্টিস এফসি ম্যাচটা হয়ে থাকল মামুনুলময়। কারণ, আজই যে মামুনুল ইসলাম তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছেন। বিদায়বেলায় তাঁকে সম্মাননা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগে