
রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জয়ের দিনে বল হাতে বেশ খরুচে ছিলেন কাইল জেমিসন। ৪৮ রানে ১ উইকেট নেন নিউজিল্যান্ডের এই পেসার। এদিন আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে শাস্তি দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারটি করতে আসেন জেমিসন। তাঁর করা চতুর্থ ডেলিভারিতে বাউন্ডারি মারেন বৈভব সূর্যবংশী। পরের বলেই ভারতীয় কিশোর ব্যাটারকে বোল্ড করেন জেমিসন। উইকেট পেয়ে উদযাপনে মাত্রা ছাড়িয়ে যান এই বোলার। সূর্যবংশীর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করেন; যা আইপিএলের নিয়ম বহির্ভূত।
সূর্যবংশীর প্রতি জেমিসনের এই আচরণ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়। পরে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। এই ধারায় এমন ভাষা বা আচরণ নিষিদ্ধ, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে উসকে দিতে পারে বা অসম্মানজনক। শাস্তিস্বরূপ, একটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি জেমিসনকে সতর্ক করে দেওয়া হয়েছে।
আইপিএলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লি ক্যাপিটালসের বোলার কাইল জেমিসন রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নং ৪৩-এ আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে। জেমিসন আইপিএলের আচরণবিধির ২.৫ নম্বর ধারার লঙ্ঘন করেছেন, যা এমন ভাষা, আচরণ বা ইঙ্গিত ব্যবহারের সঙ্গে সম্পর্কিত, যা অন্য খেলোয়াড়কে অপমান করে বা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে।’
জেমিসন দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে বৈভব সূর্যবংশীকে আউট করার পর জেমিসন আক্রমণাত্মক ভঙ্গিতে তার খুব কাছে চলে যান, যা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারত। জেমিসন নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রাজীব শেঠের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।’

দেশের ক্রীড়াঙ্গনে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করতে এক বিশাল কর্মযজ্ঞের সূচনা হচ্ছে আজ। বিকেল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৬৪টি জেলায় ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রমের যাত্রা শুরু হবে।
১৪ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলছে রান উৎসব। হরহামেশাই ২০০ ’র ওপরে রান তাড়া করে জেতার ঘটনা ঘটছে। সেখানে শেষ ওভারে প্রতিপক্ষকে ৬ রান করতে না দেওয়াটা অতিমানবীয় কিংবা তার চেয়েও বেশি কিছু। তেমন এক ওভারই করলেন হায়দরাবাদ কিংসমেনের হুনাইন শাহ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চিন্তার নাম বৃষ্টি। চট্টগ্রামের সাগরিকায় বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় এবং শেষ ম্যাচের আগে তাই চিন্তা থেকেই যাচ্ছে দু্ই দলের ক্রিকেটার এবং ভক্তদের মনে।
৩ ঘণ্টা আগে
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচ গেছে বৃষ্টির পেটে। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে