
১১ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
সিদ্দিক বলেন, ‘আমি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। ভাবছিলাম আমি শিল্পী মানুষ। সময়টাকে কাজে লাগাই। আল্লাহ আমাকে পরিবর্তন করিয়েছেন। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না। জেলে নিয়মিত কোরআন পড়েছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে।’
সিদ্দিক আরও বলেন, ‘মুক্তির পর গত কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এত দিন একধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এত দিন বিষয়টি প্রকাশ করিনি।’
জেলজীবনের এই সময়ে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন বলে জানান সিদ্দিক। কাজে ফেরার প্রসঙ্গে সিদ্দিক জানান, ‘আমি এখন পরিবারকে সময় দিচ্ছি। ওখানে যে গল্পগুলো লিখেছি, সেই কাজগুলো করব, জেলে যাওয়ার দিন থেকে জেলজীবন ও আমার নিজের পরিবর্তন নিয়ে বই লিখছি, সেই কাজগুলো গোছাচ্ছি। হয়তো কিছুদিন পর থেকে কাজ শুরু করব।’
অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়েছিলেন সিদ্দিক। দলটির হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে একাধিকবার মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর সবকিছু ওলটপালট হয়ে যায়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশানের হত্যাচেষ্টা মামলায় নাম জড়ায় সিদ্দিকের। গত বছরের ২৯ এপ্রিল মারধরের পর তাঁকে পুলিশে সোপর্দ করেছিল উত্তেজিত জনতা।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৩ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৪ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৪ ঘণ্টা আগে