
দুসময়ের সংজ্ঞাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন গৌতম গম্ভীর। তাঁর অধীনে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজে ধুঁকছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার জানা গেল ভারতের পরের সিরিজে তিনি থাকছেন না প্রধান কোচের দায়িত্বে।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা গম্ভীরের চাকরি কি তবে চলেই গেল? এ প্রশ্ন এখন অনেকের মনে আসাটাই স্বাভাবিক। আসলে ব্যাপারটা তা নয়। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রধান কোচের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গম্ভীর আবার ফিরবেন ভারতের কোচ হয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা আজ ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।
১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। এই সিরিজের পরই ভারত চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৮, ১০, ১৩ ও ১৫ নভেম্বর হবে চারটি টি-টোয়েন্টি। এই সিরিজের এক সপ্তাহ পরই শুরু বোর্ডার-গাভাস্কার সিরিজ। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি আগে ঠিক করা ছিল না। কদিন আগে বিসিসিআই এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)-এর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ভারতীয় দল রওনা দেবে ৩ নভেম্বর। ডারবানে ৮ নভেম্বর শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি হবে পোর্ট এলিজাবেথ, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে। প্রোটিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষে ভারত। তবু তাদের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যেখানে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৫৫.৫৬, ৫০ ও ৪৭.৬২। বোর্ডার-গাভাস্কার ট্রফিটা তাই চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করতে অনেক প্রভাব ফেলবে।
৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে গোলাপী বলে। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজের চতুর্থ টেস্টটাই বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর হবে এই টেস্ট। নতুন বছরে দল দুটি খেলবে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে শেষ টেস্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো তারকারা থাকছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে।
আরও পড়ুন:
ভারতের দায়িত্ব নিলেন গম্ভীর, সুফল পেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৫ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে