রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আজ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। গম্ভীর তিন সংস্করণে ভারতের কোচ হয়েছেন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শেষ হয়েছে দ্রাবিড়ের। নতুন কোচের সন্ধানে বিসিসিআই আগ্রহীদের আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছিল গত ২৭ মে পর্যন্ত। বিসিসিআই অবশ্য গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিল ২০২৪ আইপিএল চলার সময়েই। তখন কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন গম্ভীর। কখনোই কোচিং করানোর অভিজ্ঞতা না থাকা গম্ভীর সবশেষ আইপিএল জিতেছেন কলকাতার মেন্টর হিসেবেই। এরপর থেকেই তাঁর নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছিল ভারতের সম্ভাব্য প্রধান কোচ হিসেবে।
খেলোয়াড়ি জীবনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা গম্ভীর কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ আইপিএল জিতেছেন অধিনায়ক হিসেবে। ২০২৪ আইপিএল চলার সময়েই প্রস্তাব পেলে গম্ভীর সময় চেয়েছিলেন সিদ্ধান্ত জানাতে। গত ১ জুন আবুধাবিতে এক অনুষ্ঠানে তিনি যখন বললেন, ‘ভারতীয় দলের কোচ হতে ভালো লাগবে।’—তখনই অনেকটা পরিষ্কার হয়ে যায় দ্রাবিড়ের উত্তরসূরি কে হতে চলেছেন। প্রধান কোচ হতে ভিভিএস লক্ষ্মণ যখন বিসিসিআইকে জানিয়ে দেন, তিনি আগ্রহী নন; গম্ভীরের সামনে তখনই কোচ হওয়ার দরজাটা খুলে যায়।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে