Ajker Patrika

বাংলাদেশের পেস আক্রমণকে ‘দারুণ’ বললেন কনরাড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০: ৩৭
বাংলাদেশের পেস আক্রমণকে ‘দারুণ’ বললেন কনরাড
সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের কোচ শুকরি কনরাড। ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। দুই টেস্টের সিরিজ বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলবে ঘরের মাঠে, চেনা কন্ডিশনে। স্বাগতিকদের জন্য থাকবে গ্যালারিভরা সমর্থনও। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো টেস্টও জিতেনি বাংলাদেশ।

সব মিলিয়ে ১৫ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে সন্দেহাতীতভাবেই ফেবারিট দক্ষিণ আফ্রিকা। তারপরও এই সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

আর এ কথাই গতকাল সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ শুকরি কনরাড। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টই হবে জোহানেসবার্গ ও প্রিটোরিয়ায়, হাইভেল্ড অঞ্চলের উঁচুতে। এসব জায়গার কন্ডিশনে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন কনরাড। আর বাংলাদেশের পেস আক্রমণ মোটেও দুর্বল নয় বলে মনে করেন প্রোটিয়া কোচ। বললেন, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগের বছরগুলোতে তারা এখানে অনেকটা দুর্বল বোলিং আক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা সমানে সমান লড়াই করতে পারে।’

কনরাড আরও বলেন, ‘বিশেষ করে হাইভেল্ডে, যেখানে আমরা আশা করছি কন্ডিশন পেস বোলিংয়ের পক্ষে থাকবে। কোনোভাবেই আমরা বাংলাদেশকে খাটো করে দেখছি না।’

বাংলাদেশের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজও হবে হাইভেল্ড মাঠে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে থিতু একটা ব্যাটিং অর্ডার গড়ার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টেই তিন নম্বরে খেলেছিলেন ডেভিড বেডিংহাম। তবে বাংলাদেশ সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা টনি ডি জর্জি কিংবা জুবায়ের হামজার একজনকে দেখা যেতে পারে ওই পজিশনে। কনরাড বলেন, ‘আমরা তিন নম্বর পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে পরখ করেছি, ডেভিড ছিল সর্বশেষ। আমি মোটেও চাই না যে বাইরে থেকে দেখে মনে হোক তিন নম্বর জায়গাটা মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে। বিষয়টি মোটেও তেমন নয়।’

ব্যাটিং অর্ডার স্থিতিশীল করার পরিকল্পনা জানিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারটা থিতু করতে চাই... আমি শুনেছি আমাদের ব্যাপারে ‘নির্মম’ শব্দটি ব্যবহার করা হচ্ছে, কারণ দেখে মনে হচ্ছে আমরা খেলোয়াড়দের দুই-তিনটি সুযোগ দিয়ে ব্যর্থ হলেই বাদ দিয়ে দিচ্ছি। বিষয়টি আসলে তা নয়।’

কনরাড আরও বলেন, ‘মাঝেমধ্যে দলে সেরা খেলোয়াড়দের আগে জায়গা করে দিতে হয়। এখন আমরা এই খেলোয়াড়দের ভালো একটা সুযোগ দিতে চাই। প্রতিটি সিরিজের পরই দলে কাটাছেঁড়া করতে চাই না। তাই ইংল্যান্ড সফর শেষ হওয়ার আগপর্যন্ত দলের ওপরের সাত ব্যাটসম্যানের পরিবর্তন হবে, এমনটা হলে আমি খুব অবাক হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত