নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।
অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল।
অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি।
নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস।
৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’
এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
৭ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
৮ ঘণ্টা আগে