
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দুই দিন পেরিয়ে গেছে। মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনামলের অবসান হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।
হাওড়ার শিবপুর থেকে তিওয়ারি নির্বাচন করতে চেয়েছিলেন বলে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন। কিন্তু ৫ কোটি রুপি ( ৬ কোটি ৪৪ লাখ টাকা) দিতে অস্বীকৃতি জানানোয় টিকিট পাননি বলে অভিযোগ তাঁর। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘শুধুমাত্র যারা মোটা অঙ্কের টাকা খরচ করেছেন, তারাই টিকিট পেয়েছেন। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী প্রায় ৫ কোটি টাকা করে দিয়ে টিকিট পেয়েছেন। আমাকে বলা হলেও দিইনি।’
হতাশা থেকে এবার তিওয়ারি কংগ্রেস ছেড়েছেন বলে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘দেখুন তো যাঁরা টাকা খরচ করেছেন, তাঁদের মধ্যে কত জন জিতেছেন। আমার কংগ্রেস অধ্যায় এখানেই শেষ।’
কোনোদিন তিওয়ারির রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না। রঞ্জি ট্রফি, আইপিএল খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। কিন্তু রঞ্জি ট্রফি খেলার সময় হঠাৎ মমতার ফোন পেয়েছিলেন। প্রথমে একবার না করার পর ফের মমতার অনুরোধে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিওয়ারি।
কংগ্রেসের শাসনামলের অবসানের পর পিটিআইকে তিওয়ারি তাঁর রাজনীতি যোগদানের গল্প শুনিয়েছেন। ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, ‘তখন আমি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলাম। যখন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য বলেছিলেন, রঞ্জি ট্রফিতেও নিয়মিত খেলছিলাম। আমি না বলেছিলাম। কিন্তু ২০২১ নির্বাচনের আগে দিদি আবার আমাকে ফোন করে বললেন, ‘মনোজ, তোমার জন্য আমার একটা বার্তা আছে, অরূপ তোমাকে বলবে।’ আমাকে শিবপুর থেকে প্রার্থী হওয়ার কথা বলা হয়েছিল।’
২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের হয়ে ১২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলেন তিওয়ারি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন। কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই আইসিসি ইভেন্টে একটা ম্যাচ খেলারও সুযোগ মেলেনি। ২০২৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
১৪ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
১৬ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
১৮ ঘণ্টা আগে