
২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এমনিতেই খরচ হবে লাখ লাখ টাকা। তার ওপর খেলা হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। ভ্রমণ, ম্যাচের টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে কত টাকা খরচ হবে, সেই অঙ্ক মেলাতে গিয়ে অনেকের হিমশিম হওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় ম্যাচ দেখলেই ৫০ লাখ টাকা ‘বোনাসের’ খবর শুনে চমকে উঠতেই পারেন।
বিশ্বকাপ দেখতে গিয়ে ৫০ লাখ টাকার বেশি পাওয়া যায়, তাহলে ক্ষতি কী! মোটা অঙ্কের টাকা পেতে করতে হবে বিশেষ এক চাকরি। চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর সঙ্গে মিলে ফক্স স্পোর্টস মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’-এর জন্য পারিশ্রমিক দেওয়া হবে ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৬১ লাখ ২২ হাজার টাকা।
যিনি ৬১ লাখ টাকা পাবেন, তাঁর কাজ হবে বিশ্বকাপ ফুটবলের ১০৪ ম্যাচ দেখা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চাকরির জন্য নির্বাচিত ব্যক্তিকে বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ সব ম্যাচের প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে হবে। শুধু ম্যাচ দেখলেই চলবে না, এর পাশাপাশি তাঁকে সামাজিক মাধ্যমের জন্য কনটেন্ট বানিয়ে সেটা শেয়ার করতে হবে।
আগ্রহীরা ‘ইনডিড’-এর মাধ্যমে বিশেষ এই চাকরি পেতে আবেদন করতে পারবেন। ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের বেসবল ম্যাচে জানানো হবে সেই ভাগ্যবান ব্যক্তির নাম।
যে ফুটবল ভক্ত বিশ্বকাপের বিশেষ চাকরির জন্য নির্বাচিত হবেন, তাঁকে বসানো হবে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে। সেখানে বসে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচ উপভোগ করতে হবে। টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা পর্যটকদের জন্য প্রত্যেক ম্যাচকে ‘লাইভ ওয়াচ পার্টি’তে রূপান্তর করতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘এটি এবারের গ্রীষ্মকালীন বাজারের সেরা চাকরি হতে যাচ্ছে। তবে এই চাকরি করতে সুযোগ পাবেন কেবল এক ব্যক্তি।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রত্যেক গ্রুপে চারটি করে দল রয়েছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ‘জে’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়া।

বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
৭ ঘণ্টা আগে
ম্যাচ শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ডে দেখা গেল তানজিদ হাসান তামিমের নাম। এটা দেখে অবাক হননি ম্যাচ কাভার করতে ঢাকা থেকে চায়ের দেশে যাওয়া সাংবাদিকেরা। ক্যামেরার লেন্স বারবার যেন ঘুরছিল সেদিকেই। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হয়ে যাবে...
৮ ঘণ্টা আগে
সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন এ তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।
৯ ঘণ্টা আগে
একসময় মাঠ কাঁপিয়েছেন পায়ে বল নিয়ে, এখন ব্যবসা আর ব্র্যান্ড দুনিয়াতেও সমান সফল ডেভিড বেকহাম। খেলা ছাড়ার এক যুগ পরও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে সম্পদ আর প্রভাব। এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক—ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে