Ajker Patrika

গুজব ছড়ানোয় খেপে গেলেন শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭: ০৩
গুজব ছড়ানোয় খেপে গেলেন শোয়েব আখতার
কখনোই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নিতে চান না শোয়েব আখতার। ছবি: ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষের কাছে রীতিমতো ত্রাস ছিলেন শোয়েব আখতার। গতির ঝড়ে ওলটপালট করে দিতেন সব। খেলা ছাড়ার পরও সেই মনোভাব ধরে রেখেছেন তিনি। পান থেকে চুন খসলেই বিস্ফোরক হয়ে ওঠেন ‘রাওয়ালপিন্ডি এক্সপেস’। এবার তাঁকে নিয়ে ছড়ানো এক খবরের কারণে খেপে গেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে শোয়েব দেখা করেছেন বলে কদিন আগে খবর প্রচার হয়েছিল। ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পিসিবির কোচিং সেটাপে অনেক পরিবর্তন আসার ইঙ্গিত মেলে। পাকিস্তানের তারকা পেসার পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে পারেন বলে শোনা যায়।

শোয়েব পিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বলে যে খবর প্রচারিত হয়েছে, পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে সে ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ তা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে যেসব খবর শুনছি, সেগুলো সবই ভুয়া। কোনো সত্যতা নেই। যা বলা হচ্ছে সবই অনুমান নির্ভর।’

মাঠের পারফরম্যান্সের মতো পিসিবির অবস্থাও আনপ্রেডিক্টেবল। ঘন ঘন পরিবর্তন হয় কোচিং সেটাপে। এমনকি কোচ নিয়োগ দেওয়ার পর তাঁদের সঙ্গে প্রধান নির্বাচকসহ বোর্ডের কর্মকর্তাদের লেগেও যায়। পদত্যাগের পরও পিসিবির কর্মকর্তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কোচরা। এসব ঘটনার কারণে পিসিবিতে কাজ করার কোনো আগ্রহ নেই শোয়েবের।

একবার শোয়েব আখতার জানিয়েছিলেন, তাঁর মা তাঁকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে এ ব্যাপারে আবার জিজ্ঞেস করা হয়েছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে’। ৫১ বছর বয়সী পাকিস্তানি পেসার বলেন, ‘নিজের বক্তব্যে অটল। শুধু পাকিস্তানের ক্রিকেটের উন্নতি চাই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার একেবারেই আগ্রহ নেই। তবে আমি চাইলে অন্য উপায়ে পাকিস্তান ক্রিকেটের উন্নতি করতে পারি।’

ইংল্যান্ডের কাছে আগস্টে লর্ডসে হারের পর পাকিস্তানের সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হকও ছিলেন সেই তালিকায়। যাঁর মধ্যে রিজওয়ানের সঙ্গে জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআইএ) এক রকম যুদ্ধ চলছে। ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান পায়নি এশিয়ান গেমসের সোনাও। গতকাল নিশিনে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ভারত জেতে সোনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত