
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের জন্য শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সাবেক পেসার নিজেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টিটতে কাজ করতে মুখিয়ে আছেন। এক ভিডিও বার্তায় বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন শোয়েব।
তিনি বলেন, ‘বাংলাদেশ আমার খুব পছন্দের একটি জায়গা। এটা আমার হৃদয়ের কাছের একটি স্থান। ১০-১৫ বছর ধরে সেখানে যাওয়া হয় না। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করব। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আপনাদের সবাইকে খুব ভালোবাসি।’
বিপিএলের প্রথম ১১ আসরে কোচ কিংবা মেন্টর হিসেবে দেখা যায়নি শোয়েবকে। ১২ তম আসরে অপেক্ষা ফুরাচ্ছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে গিয়ে সম্প্রতি এক বিবৃতিতে ঢাকা লিখেছিল, ‘গতি কৌশলের সাথে মিলে যায়। আমাদের পরামর্শদাতা–শোয়েব আখতার। শুরু হোক গর্জন।’
অনেক আগেই ক্রিকেট ছেড়েছেন শোয়েব। ২২ গজকে বিদায় বলার পর থেকেই মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন বিশ্লেষণধর্মী অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে ভিডিও তৈরি করে থাকেন। পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ে কথা বলেন শোয়েব।
১১ তম আসর দিয়ে বিপিএলে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর রাজধানীপাড়ার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকবেন শাকিব। বিপিএলের প্রথম আসরটা ভালো যায়নি তাদের। সাত দলের মধ্যে ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করে ঢাকা। ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল তারা।
প্রথম আসরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী দল গঠন করছে ঢাকা। ইতিমধ্যে অ্যালেক্স হেলস, উসমান খান, তাসকিন আহমেদ, সাইফ হাসানদের মতো পরিচিত মুখদের দলে টেনেছে তারা।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে