Ajker Patrika

রিজওয়ান-ইমামের ফোন ঘেঁটে কী পেল সাইবার ক্রাইম বিভাগ

ক্রীড়া ডেস্ক    
রিজওয়ান-ইমামের ফোন ঘেঁটে কী পেল সাইবার ক্রাইম বিভাগ
ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ানের ফোন ঘাঁটছে তদন্ত বিভাগ। ছবি: সংগৃহীত

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয় ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে। শুধু এখানেই শেষ নয়, সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে জব্দ করা হয় তাঁদের ফোনও। আজ সেই তদন্তের ফল জানাল পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে পাকিস্তানের ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে। এই অভিযোগেই ইমাম-রিজওয়ানের ফোনের ফরেনসিক পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে বলে আজ জিও নিউজকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রাথমিক তদন্তে তাঁদের মোবাইল থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। তবে ইসলামাবাদে এনসিসিআইএর সদর দপ্তরে এখনো ফরেনসিক তদন্ত চালু রয়েছে।

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, প্রথমে ইমাম-রিজওয়ানের ফোন নিজেদের হেফাজতে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে সেগুলো পরীক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফোন থেকে পাওয়া মেসেজ, কনট্যাক্ট এবং অন্যান্য ডিজিটাল তথ্য পর্যালোচনা করছেন তদন্ত কর্মকর্তারা।

ফরেনসিক তদন্তে রিজওয়ান ও ইমামের আর্থিক লেনদেন এবং সন্দেহজনক কোনো আর্থিক কর্মকাণ্ড হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জিও নিউজ।ইংল্যান্ড সিরিজের আগে ও পরে তাঁদের আর্থিক কার্যক্রম, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব এবং লেনদেন পর্যালোচনা করা হচ্ছে। কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে অর্থের উৎস খতিয়ে দেখবেন তদন্ত কর্মকর্তারা।

ইমাম-রিজওয়ানের তদন্ত চলা অবস্থায় কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে পিসিবি।অভিযোগগুলো এখনো তদন্তাধীন হওয়ায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো চূড়ান্ত অভিযোগ বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে রিজওয়ান তদন্ত সংস্থার কাছে লিখিত জবাব জমা দিয়েছেন। সেখানে তাঁকে কেন তলব করা হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। মোবাইল ফোন ফেরত না পাওয়ার ব্যাপারেও জানতে চেয়েছেন রিজওয়ান।

এ মাসের শুরুতে রিজওয়ান ও ইমাম লাহোরে এনসিসিআইএতে হাজিরা দিয়েছিলেন।ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইংল্যান্ডে অনুশীলন ও ম্যাচ চলাকালে তাঁদের কার কার সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ হয়েছে, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনসিসিআইএ। উভয়ই তাঁদের লিখিত জবাব জমা দিতে অতিরিক্ত সময় চেয়েছেন বলে জানা গেছে। ফরেনসিক পরীক্ষা শেষে এনসিসিআইএ তদন্তের ফল পিসিবির কাছে জমা দেবে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সংস্থার কাছ থেকে প্রতিবেদন পেলেই পিসিবি ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে ইংল্যান্ড সিরিজ শুরু করা পাকিস্তান এই ম্যাচটি হেরেছিল তিন দিনে। লর্ডস ও এজবাস্টন টেস্ট চার দিনে গড়ালেও ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি পাকিস্তান। ধবলধোলাইয়ের পর এক ধাপ পিছিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেছে পাকিস্তান।বর্তমানে দলটির রেটিং পয়েন্ট ৭১। টেস্ট ইতিহাসে এত নিচে কখনোই নামেনি পাকিস্তান। লর্ডস ও এজবাস্টনে দুই টেস্টে তারা ১৯৪ রান ও ৮ উইকেটে হেরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত