পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশ আসার কথা নিউজিল্যান্ড দলের। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই চলে এলেন স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে আটটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন গ্র্যান্ডহোম ও অ্যালেন। এর আগে ইংল্যান্ডে দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলছিলেন তাঁরা।
নিউজিল্যান্ড সরকার নতুন করে লকডাউনের ঘোষণা দেওয়ায় ব্রিটিশ মুলুক থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে গ্র্যান্ডহোম ও অ্যালেনকে। এই ধকল নিতে চাননি বলেই ইংল্যান্ড থেকে সরাসরি চলে এলেন লাল–সবুজের দেশে।
জানা গেছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই অলরাউন্ডার গ্র্যান্ডহোম ও টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনকে নিয়ে যাওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা।
গ্র্যান্ডহোম ও অ্যালেনের মতো নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরাও ২৪ আগস্ট ঢাকায় পৌঁছে একই হোটেল উঠবেন। সবার কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবেন তাসমান সাগর পাড়ের প্রতিনিধিরা।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়াং এবং ব্লেয়ার টিকনার।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
৩ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৪ ঘণ্টা আগে