চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন ফলোঅনে পড়া বাংলাদেশকে আর ব্যাটিংয়ে পাঠায়নি ভারত। স্বাগিতকেরা দ্বিতীয় ইনিংস শুরু করে দিন পার করেছে স্বস্তিতে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হলো বেশ কিছু রেকর্ড। সংখ্যায় সংখ্যায় ও তালিকায় দেখে নেওয়া যাক সেসব—
২
টেস্টে এ নিয়ে ৪ ম্যাচে দুইবার ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৪ বার ৫ উইকেটের কীর্তি আছে শাহাদাত হোসেনের (৩৮ ম্যাচ)। ৯ ম্যাচে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন রবিউল ইসলামও।
১৯৯
চেন্নাই টেস্টে রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্চিন জুটির রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে ভারতের হয়ে এটি চতুর্থ সর্বোচ্চ।
৩৭৬
১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারত পরে করে আরও ২৩২ রান। ১৫০-এর নিচে এত উইকেট হারানোর পর এটিই টেস্টে তাদের সর্বোচ্চ স্কোর আর দ্বিতীয় সর্বোচ্চ রান যোগ স্কোরবোর্ডে।
১০৯৪
যশস্বী জয়সওয়ালের টেস্ট রান। নিজের প্রথম ১০ টেস্টে তাঁর চেয়ে বেশি রান করতে পেরেছিলেন শুধু তিন জন—ডন ব্রাডম্যান (১৪৪৬), এভারটন উইকস (১১২৫) ও জর্জ হেডলি (১১০২)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় দুইয়ে আছেন সুনীল গাভাস্কার (৯৭৮)।
৫/৮৩
চিপকে হাসান মাহমুদের বোলিং—ভারতের বিপক্ষে পঞ্চম বাংলাদেশ হিসেবে টেস্টে ৫ উইকেট পেলেন তিনি। ভারতের মাটিতে এটিই সেরা বোলিং কোনো বাংলাদেশির। এর আগে ২০১৯ সালে ইন্দোরে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।
চেন্নাইয়ে টেস্টে ১ দিনে সর্বোচ্চ উইকেট পতন
উইকেট দিন দল সাল
১৭ ২ বাংলাদেশ-ভারত ২০২৪
১৫ ৩ ভারত-উইন্ডিজ ১৯৭৯
১৫ ৪ ভারত-ইংল্যান্ড ২০২১
১৫ ২ ভারত-ইংল্যান্ড ২০২১
টেস্টের এক ইনিংসে বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ উইকেট
উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
১০ পাকিস্তান রাওয়ালপিন্ডি ২০২৪
৯ জিম্বাবুয়ে বুলাওয়েও ২০০১
৯ নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০০১
৯ শ্রীলঙ্কা কলম্বো ২০০১
৯ নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২২
৯ ভারত চেন্নাই ২০২৪

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১০ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১২ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১৩ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১৪ ঘণ্টা আগে