জাতীয় দলের চেয়েও কারও কারও কাছে আইপিএলে খেলার ‘গুরুত্ব’ বেশি। তবে সেই দলে পড়েন না মিচেল স্টার্ক। কদিন আগেই দুবাই হয়ে যাওয়া আইপিএলের খেলোয়াড় নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হয়েছেন এই অস্ট্রেলীয় পেসার। তাঁকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
জাতীয় দলই তাঁর কাছে বেশি প্রাধান্য পেয়েছে বলে গত নয় বছর ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি স্টার্কের। এক বছরেই যদি ২৫ কোটি রুপির মতো আয় করেন, তাহলে আগের আট বছর টুর্নামেন্টে খেলতে ফুলে ফেঁপে উঠত তার ব্যাংক ব্যালান্স। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই স্টার্কের। ক্রীড়া বিষয়ক এক পডকাস্টে স্টার্ক বলেন, ‘আমাকে কোনও একটা বিকল্প বেছে নিতেই হত। না-খেলার জন্য আক্ষেপ নেই। তার জন্য টেস্টে ভাল খেলতে পেরেছি। যে সময়টা কাটিয়েছি তার জন্য আমি খুশি।’
২০১৫ সালে সবশেষ আইপিএলে খেলেছিলেন স্টার্ক। দু’বছর খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। হয়ে। তার পরে ৯ বছর বিরতি দিয়ে নতুন বছরের আইপিএলে খেলবেন কলকাতার হয়ে। নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়ায় স্টার্ক যেমন বিস্মিত, তেমন রোমাঞ্চিতও। স্টার্কের ভাষায়, ‘নিলামে আমাকে নিয়ে ফ্রাঞ্জাইজিগুলোর আগ্রহ দেখে খুশি হয়েছি। একইসঙ্গে বিস্মিত হয়েছি, রোমাঞ্চিতও।’ সব কিছু ঠিক থাকলে ২০২৪-এর মার্চে শুরু হবে আইপিএলের ১৭তম আসর।

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
১ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
৩ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৩ ঘণ্টা আগে