Ajker Patrika

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তানের ‘টার্গেট’ আরও বড়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৩: ১৯
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তানের ‘টার্গেট’ আরও বড়
জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি রশিদ-নবিরা। ছবি: সংগৃহীত

আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আফগানিস্তানের সবচেয়ে বড় সাফল্য ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা। সেবার খুব কাছ থেকে ফিরে এলেও বড় টুর্নামেন্টের শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে যায়নি রশিদ খানের।

আফগানিস্তানের সবচেয়ে বড় গুণ ভয়ডরহীন ক্রিকেট খেলা। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও সেটার প্রদার্শনী ছিল আফগানদের মাঠের খেলায়। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রহমত শাহর দল। লিগ পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রাখে আফগানিস্তান। এরপর ফাইনালেও যথারীতি দাপুটে ক্রিকেট খেলে জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি।

এই সাফল্যে আত্মবিশ্বাস বাড়লেও বড় টুর্নামেন্টে ভালো করতে ব্যাটিং ও বোলিংয়ে আরও উন্নতির বিকল্প নেই বলে মনে করেন রশিদ। তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জিততে হলে এসব জায়গায় আমাদের অনেক শক্তিশালী হতে হবে। আমরা যদি এসব ক্ষেত্রে কাজ করি এবং উন্নতি করতে পারি, তাহলে আমার বিশ্বাস, যেকোনো দলকেই হারানোর সামর্থ্য আমাদের থাকবে।’

আপাতত আফগানিস্তানের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপ সামনে রেখে এখনই নিজেদের পুরোপুরি প্রস্তুত মনে করছেন না রশিদ। তাঁর মতে, বিশ্বকাপে ভালো করতে হলে এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলের অভিজ্ঞতার ঘাটতি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এই প্রসঙ্গে রশিদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আমরা দল হিসেবে খুব বেশি ক্রিকেট খেলিনি। তাই সেখানে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবে। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। ২০২৩ বিশ্বকাপের তুলনায় পরের বিশ্বকাপে আরও ভালো করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’

সিরিজ জেতার পথে ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রশিদ। তবে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট হয়ে থেমে থাকতে চান না তিনি। ধারাবাহিকতা ধরে রাখা, কঠোর পরিশ্রম করা এবং প্রতিটি ম্যাচে আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

রশিদ বলেন, ‘আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই। একই ধরনের পারফরম্যান্স বারবার করে যেতে চাই। পাশাপাশি, প্রতিটি ম্যাচে আগের ম্যাচের পারফরম্যান্সকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত