Ajker Patrika

স্মিথ-পন্টিংয়ের সঙ্গে কথা বলতে চাননি রিশাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১১
স্মিথ-পন্টিংয়ের সঙ্গে কথা বলতে চাননি রিশাদ
পন্টিং ও স্মিথের সঙ্গে রিশাদ। ছবি: ফেসবুক

প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে গিয়েছিলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ করে কিছু দিন আগেই দেশে ফিরেছেন এই লেগস্পিনার। অবসরের পর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে ফের মাঠের খেলায় ব্যস্ততা শুরু হয়েছে তাঁর।

এই টুর্নামেন্টে রিশাদের ঠিকানা ধুমকেতু। নিজেদের প্রথম ম্যাচে গতকাল আকবর আলীর দল দুরন্তকে ৬ উইকেটে হারিয়েছে লিটন দাসের ধুমকেতু। দলের জয়ের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ; তুলে নেন ৩ উইকেট। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সেখানেই বিগ ব্যাশ নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। স্টিভ স্মিথ, রিকি পন্টিংয়ের সঙ্গে ছবি তোলা নিয়েও কথা বলেছেন রিশাদ।

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে দারুণ একটি মৌসুম পার করেছেন রিশাদ। টুর্নামেন্টজুড়ে বল হাতে তাঁর শিকার ১৫ উইকেট। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রিশাদ। এর মধ্যে গত ২৪ জানুয়ারি পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বাংলাদেশি ক্রিকেটারের দুই পাশে দাঁড়িয়ে আছেন রিকি পন্টিং ও স্টিভ স্মিথ। এই ছবি দেখে ভক্তদের মনে ধারণা ছিল বোধহয় রিশাদ নিজেই তাঁদের সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন। তবে রিশাদ জানালেন, স্মিথ ও পন্টিংয়ের ডাকেই ছবি তুলতে এগিয়ে যান তিনি।

সংবাদ সম্মেলনে রিশাদ বলেন, ‘আমি ছবি তুলতে চাইনি। বোলিং করছিলাম। এমন সময় উনারা ডাকছিলেন–এদিকে আসো। উনারা অনেক বন্ধুত্বপূর্ণ। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। চেষ্টা করেছি যতটা সম্ভব শেখা যায়।’

মূলত পন্টিংয়ের পরামর্শেই রিশাদকে দল টেনেছিল হোবার্ট। ফ্র্যাঞ্চাইজিটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাঁর সঙ্গে নিয়মিতই কথা হয়েছে রিশাদের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু একই দলে ছিলাম আমরা, প্রতিদিনই কথা হতো। টুকিটাকি কথা হয়েছে। অনেক কথাই শেয়ার হয়েছে।’

বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। রিশাদ বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করেছিল, বাংলাদেশে তো প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। তারা বাইরের দেশের টুর্নামেন্টে খেলে না কেন? আমি বলেছি যদি সুযোগ আসে তাহলে খেলবে। আমার মনে হয় ওরাও আগ্রহী, যদি সুযোগ দিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধানের জবানবন্দি

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

আইসিসি-পিসিবির সঙ্গে জরুরি মিটিংয়ে হঠাৎ লাহোরে বিসিবি সভাপতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত