বয়স ৩৯ ছাড়িয়েছেন কদিন আগে। দেখে অবশ্য সেটা বোঝার উপায় নেই। এখনো ১৯ বছর বয়সী কোনো তরুণের ন্যায় দুরন্ত বেগে ছুটছেন জিমি অ্যান্ডারসন। বলটা হাতে পেলেই যেন উইকেটের জন্য হাতটা নিশপিশ করে। লর্ডস টেস্টেও সেই নিশপিশ করা হাতে পাঁচ উইকেট নিলেন অ্যান্ডারসন। দেখালেন বয়সটা কেবলই সংখ্যা মাত্র।
লর্ডস টেস্ট শুরুর আগে ছিটকে যান অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড। চোটে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন নিজেও। যদিও শেষ পর্যন্ত মাঠে নামেন অ্যান্ডারসন। ৬২ রানে ৫ উইকেট নিয়ে সেই তিনিই দ্বিতীয় টেস্টে আরেকবার পথ দেখালেন ইংলিশদের।
টেস্ট ক্যারিয়ারের ৩০ তম পাঁচ উইকেট শিকারে ভারতকে অ্যান্ডারসন গুঁড়িয়ে দিলেন ৩৬৪ রানে। প্রথম দিনের বিরাট কোহলি আর রোহিত শর্মার উইকেটের পর আজ নিয়েছেন আরও তিন উইকেট। চার উইকেটে ২৮২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়াই ছিল লোকেশ রাহুলদের লক্ষ্য।
ভারতের সেই আশাটা পূরণ হতে দেননি অ্যান্ডারসন। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন উইকেটে ধুঁকতে থাকা আজিঙ্কা রাহানেকে। এর আগে অবশ্য ভারতকে বড় ধাক্কাটা দেন আরেক পেসার অলি রবিনসন। খেলার শুরুর দ্বিতীয় বলেই ফেরান আগের দিন সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা রাহুলকে।
লেজের ব্যাটসম্যানদের নিয়ে রবীন্দ্র জাদেজা যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই অ্যান্ডারসনের আঘাত। ফিরিয়ে দেন ইশান্ত শর্মাকে। এক প্রান্ত থেকে জাদেজাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ইশান্ত। ৬০ মিনিট উইকেটে থাকার সঙ্গে ২৯ বলও খেলেন। তবে শেষ রক্ষা হয়নি। অ্যান্ডারসনের চতুর্থ শিকার হয়ে ফেরেন ৮ রান করে। ১২ বল পর জসপ্রিত বুমরাকেও ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। শেষ ৮৬ রানে সাত উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত বড় সংগ্রহের আশা জাগিয়েও ভারত থামে ৩৬৪ রানে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে