পাকিস্তানি হোক বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার—ভিসা নিয়ে ঝামেলা করা ভারতের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদের ভিসা দেরিতে দেওয়ার অভিযোগ এবার উঠেছে। অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার পেলেন ভারতের ভিসা।
২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভিসা পাওয়ায় এই সিরিজ খেলতে সাকিবের আর কোনো সমস্যা হচ্ছে না। আজই দলের সঙ্গে তাঁর কলকাতায় চলে আসার কথা।
ভারত সফরে আসার আগে ৯ জানুয়ারি আবুধাবিতে ইংল্যান্ডের পেস বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিব। পেস বোলিংয়ের পরামর্শক জেমস অ্যান্ডারসনের সেই ক্যাম্পে জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডের মতো তারকাদের সঙ্গে সাকিব সেখানে থাকতে পারতেন। তবে ভারতের ভিসার আবেদন করার পর সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় সেটা সম্ভব হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আদিল রশিদ, রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে জানা গেছে।
সাকিবের সঙ্গে ভারতের ভিসা সংক্রান্ত ঝামেলা আগেও ঘটেছে। ২০১৯ সালে ইংল্যান্ড লায়নসের হয়ে ভারত সফরে যেতে পারেননি। ভিসা জটিলতায় ল্যাঙ্কাশায়ারের ২০২৪ সালে প্রাক মৌসুম সফরেও যাওয়া হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের। একই বছরে ইংল্যান্ডের শোয়েব বশিরের ভিসা নিয়ে ঝামেলা করেছিল ভারত। কারণ, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। এই ভিসা জটিলতায় হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি বশির।
শোয়েবের ভিসা জটিলতা নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল। রশিদ, বশির, রেহান, সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও তাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত।
২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই আছেন রশিদ ও সাকিব।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১১ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে