
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন রিজওয়ানকে নিয়ে।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭২তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বল যখন তাইজুল করতে যাবেন, তখন রিজওয়ান থেমে গেলেন। ইশারায় বোঝাতে চাইলেন সাইটস্ক্রিনে কিছু একটা হওয়ার কারণে রিজওয়ানের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। উইকেটরক্ষক লিটন দাস বেজায় বিরক্ত। রিজওয়ানকে জিজ্ঞেস করলেন, ‘বারবার খেলা থামাচ্ছ কেন?প্রায়ই তুমি করো এটা।’ রিজওয়ান বলেন, ‘এটা কি তোমার কাজ?’
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে মাঠের আম্পায়ার আলাউদ্দিন পালেকার এসে থামিয়েছেন। তবে ৭২তম ওভারের শেষ বল করার আগে তাইজুলকে ফের থামিয়েছেন রিজওয়ান। উইকেটের পেছন থেকে লিটন বলেছেন, ‘অভিনয় ভালো হয়েছে।’ শুধু লিটন-রিজওয়ান নয়, ঘটনায় জড়িয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। রিজওয়ানকে খোঁচা দিয়ে শান্ত বলেন, ‘অতিরিক্ত অভিনয় করায় ৫০ পয়সা কাটা।’
লিটনের সঙ্গে রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ শন টেইটকেও জিজ্ঞেস করা হয়েছে এই প্রশ্ন। টেইট পুরো ঘটনা না জানলেও যা হয়েছে, তা খুবই উপভোগ করেছেন। উত্তরে পেস বোলিং কোচ বলেন, ‘আমি জানি না সেখানে কী কথা হয়েছে। তবে আমার এটা বেশ ভালো লেগেছে। আমি একজন অস্ট্রেলিয়ান হিসেবে উপভোগ করেছি। আমার মনে হয় খেলায় কিছুটা আগ্রাসন থাকা উচিত। সব সময় নয়। আমরা সবাই জানি যে সীমা অতিক্রম করা উচিত নয়। তবে আপনার মধ্যে কিছুটা আগ্রাসন থাকতেই হবে।’
দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৭ উইকেটে ৩১৬ রানে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগামীকাল শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট আর পাকিস্তানের প্রয়োজন ১২১ রান। ৩ উইকেট হাতে নিয়ে ১২১ রান তেমন একটা কঠিনও নয় পাকিস্তানের জন্য। সিলেট টেস্টের উইকেট এখনো ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ওঠেনি। বাংলাদেশের গলার কাঁটা হয়ে রিজওয়ান ৭৫ রানে ব্যাটিং করছেন। তাঁর সঙ্গে আছেন সাজিদ খান (৮)। সাজিদের প্রথম শ্রেণির ক্রিকেটে যেহেতু সেঞ্চুরি আছে এবং সিলেটে প্রথম ইনিংসে ২৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন, বাংলাদেশের কিছুটা দুশ্চিন্তা থাকারই কথা। কাল শেষ দিনে প্রথম সেশনের সুবিধা কাজে লাগিয়ে সফরকারীদের দ্রুত গুটিয়ে দেওয়াটাই শ্রেয় হবে বাংলাদেশের জন্য।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
২ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
৩ ঘণ্টা আগে
ইতিহাস গড়া নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তাঁকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।
৫ ঘণ্টা আগে