Ajker Patrika

‘আর্জেন্টিনার ভক্ত মানে এই না যে ব্রাজিলকে ভুয়া বলব’

ক্রীড়া ডেস্ক    
‘আর্জেন্টিনার ভক্ত মানে এই না যে ব্রাজিলকে ভুয়া বলব’
জুন-জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা থাকবে বেশি। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ করেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনা।

বিশ্বকাপের উত্তেজনায় ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মধ্যে মারামারি, পতাকা ছেঁড়ার মতো ঘটনা ঘটে। বিশেষ করে, জয়ী দলের সমর্থকেরা পরাজিতদের খোঁচা দেন। তবে নাফীস আর্জেন্টিনার ভক্ত হলেও প্রতিপক্ষকে ব্যঙ্গ-বিদ্রুপ করা পছন্দ করেন না। আজ সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, আমি ব্রাজিল ভক্ত না।আর্জেন্টিনা ফলো করি। তবে এরকম ফ্যান না যে আর্জেন্টিনা ফলো করি দেখে ব্রাজিলকে ভুয়া বলব, চলে না বলব। এরকম না। ভালো ফুটবলের প্রশংসা করি।’

২০০২ সালে ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে। সেটা তাদের পঞ্চম বিশ্বকাপ। যদিও দলটি দুই বছর ধরে হেক্সা মিশনের পেছনে ছুটেও নকআউট পর্বে হোঁচট খাচ্ছে। তবে ব্রাজিল যখন পঞ্চম বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনার বিশ্বকাপ ছিল কেবল দুটি। অবশেষে কাতারে ২০২২ সালে আর্জেন্টিনার ফুরিয়েছে দীর্ঘ ৩২ বছরের অপেক্ষা। লিওনেল মেসিও তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন।

মাঝের ৩৬ বছরে ব্রাজিলের রোনালদো, রোনালদিনিও, রিভালদোর মতো তারকা ফুটবলারদের পারফর‍ম্যান্স দেখে নাফীসের আফসোস হতো এই চিন্তা করে যে আর্জেন্টিনা কবে চ্যাম্পিয়ন হবে? ১৯৮৬ সালে দ্বিতীয় শিরোপাজয়ী আর্জেন্টিনা ২০২২ সালে জিতেছে তৃতীয় বিশ্বকাপ। সেবার প্রথম ম্যাচ হারের পর টানা ৬ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ ফিরে গেছেন সেই স্বর্ণযুগে। সাংবাদিকদের সামনে করেছেন স্মৃতিচারণা, ‘‘যদিও আর্জেন্টিনার ভক্ত। তবে যে সময়টা আমি দেখেছি, ব্রাজিলের যে স্বর্ণযুগ যেটা—রোনালদো, রোনালদিনহো, রিভালদো—সে সময় তাদের খেলা দেখে খুব ঈর্ষা হতো। কারণ, যে দলকে ৯০ সাল থেকে ৩২ বছর কোনো কিছু জিততে পারেনি। তখন ব্রাজিল অনেকগুলা টুর্নামেন্ট জিতেছে এবং তাদের খেলা দেখে খুব ঈর্ষা লাগতো যে, ‘ইশ! আমার দলটা যদি এভাবে খেলত।' তবে এই স্বপ্নটা ৩২ বছর পর পূরণ হয়েছে, যেটা গত বিশ্বকাপে আমরা দেখেছি। আর্জেন্টিনা যে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেটা আসলে অসাধারণ। সবকিছুর পর এই যে এত গঞ্জনা, এত বঞ্জনা সহ্য করা, এত গালি যে, ‘আরে, কী ভুয়া দল সাপোর্ট করো!’’—সেখান থেকে মুক্তি পেয়েছি।’’

১৯ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। আরেক তারকা তামিম ইকবাল বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। এই সাকিব-তামিমের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে কী হতো, আজ স্মৃতির পাল্টা উল্টে সাংবাদিকদের নাফীস বলেছেন সেই গল্প। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ বলেন, ‘আমরা যখন ওয়ার্ম আপে ফুটবল খেলতাম, আমরা রীতিমতো মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হতো। আমাদের সময় যখন জাতীয় দলে ফুটবল খেলতাম, তখন দুই ভাগে বিভক্ত ছিলাম। এক পাশে ছিলেন মাশরাফি ভাই আর সাকিব আল হাসান—তাঁরা হচ্ছেন আর্জেন্টিনার সমর্থক। আরেক পাশে তামিম ইকবাল ছিল ব্রাজিলের সাপোর্টার। তাদের মধ্যে বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে যে যুদ্ধ হতো, সেটা যাঁরা দেখেননি বুঝতে পারবেন না।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। তারা এখনো দল ঘোষণা করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নেইমারকে নিয়ে গত রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত