
সালমান আলী আঘা গতকাল সংবাদ সম্মেলনে রোমাঞ্চকর শেষের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের হালহকিকত দেখে তেমনই মনে হচ্ছে। ড্র, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়—টেস্টের ফল হতে পারে যেকোনো কিছুই হতে পারে।
প্রথম টেস্টে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেললেও পাকিস্তান কখনো কখনো প্রত্যাবর্তনের চেষ্টা করেছে। আজ শেষ দিনে প্রথম দুই সেশনে বৃষ্টি কোনোরকম বাধা সৃষ্টি করেনি। রৌদ্রজ্জ্বল আবহাওয়া বজায় থাকলে মিরপুর টেস্টে শেষ বিকেলে রোমাঞ্চকর কিছুই অপেক্ষা করছে। চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৩ উইকেটে ১১৬ রান। শেষ সেশনে আর ৭ উইকেট নিতে পারলেই জিতবে বাংলাদেশ। পাকিস্তানের করতে হবে আরও ১৫২ রান। সর্বোচ্চ ৪৫ ওভার হতে পারে শেষ বিকেলে।
দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১৫০ বলের ইনিংসে ৭ চার মেরেছেন তিনি। ১৩ রান করলে রেকর্ড গড়া এক সেঞ্চুরিই করতে পারতেন তিনি। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ায় তা আর সম্ভব হয়নি।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ১০১ উইকেট। হাসান আলী ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস ২ ও ১ উইকেট পেয়েছেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান করলে লিডটা দাঁড়ায় ২৬৭ রানের। ২৬৮ রানের লক্ষ্যে ৩ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে তাসকিন আহমেদের গুড লেংথের বল ডিফেন্স করতে গিয়ে ইমাম উল হক (২) ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
দ্রুত প্রথম উইকেট হারানোর পর হাল ধরেন দুই অভিষিক্ত আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৭ বলে ৫৪ রানের জুটি। এই জুটির ৪.৮৪ রানরেটে ব্যাটিং কিছুটা বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলেছিল। তবে ১৩তম ওভারের প্রথম বলে মিরাজকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান আওয়াইস। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৩) করলেও দ্বিতীয় ইনিংসে করেছেন ১৫ রান। এরপর পাকিস্তানি অধিনায়ক মাসুদকে (২) ফেরালেন নাহিদ রানা। উইকেটের পেছনে ক্যাচ ধরেছেন লিটন দাস।
দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৫.২ ওভারে ৩ উইকেটে ৬৮ রান। এদিকে তিন নম্বরে নামা ফজলকে বেশ সৌভাগ্যবান বলতেই হবে। কয়েকবার আউট হতে হতেও বেঁচে গিয়েছেন তিনি। যার মধ্যে মুমিনুল নন স্ট্রাইকপ্রান্তে সরাসরি থ্রো করলেও ব্যাট কোনোরকমে ভেতরে রাখায় বেঁচে যান ফজল। চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন ফজল ও সালমান আলী আগা। ফজল ও সালমান ৬৬ ও ২১ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
১৫ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
১ ঘণ্টা আগে
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে