
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের খুশির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে একটি গাড়ি।
আজ গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি করেছে বিসিবি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি বলেন, ‘সামনে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে সেরা বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’
বাংলাদেশ ক্রিকেটে এক সময় আন্তর্জাতিক সিরিজ কিংবা ঘরোয়া ক্রিকেটে পুরস্কার হিসেবে গাড়ি দেওয়ার রীতি ছিল। সেই রীতি বন্ধ হয়েছে আরও আগে। ২০০৫ সালে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে সেরা খেলোয়াড় হিসেবে গাড়ি পেয়েছিলেন তামিমের ভাই নাফিস ইকবাল। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১২ ও ১৩ মৌসুমের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গাড়ি জিতেছিলেন সাকিব আল হাসান। এরপর লম্বা সময় ধরে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট—প্রায় ১৩-১৪ বছরে কোনো গাড়ি দেওয়ার ঘটনা ঘটেনি। এবার সেই রীতি আবার ফেরাচ্ছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালের টেস্ট সিরিজের স্মৃতিচারণ করতে গিয়ে তামিম বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি হয়ে গেল। চেরি এই উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৯, ১১ ও ১৪ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ১৭,১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ইমাম ইল হককে হারিয়ে শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা। এই চাপ সামলে ঢাকা টেস্ট জিততে হলে শেরেবাংলায় নতুন রেকর্ড গড়তে হবে শান মাসুদের দলকে।
২ ঘণ্টা আগে
শেষ দিকে নোমান আলীর ঘূর্ণিতে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ২৪০ রানে ৯ উইকেট হারালে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। তাই ঢাকা টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান।
৩ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তর সামনে। কিন্তু অতি অভিজাত শট খেলতে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
৪ ঘণ্টা আগে
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের পেছনে সবচেয়ে বড় অবদান নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাঁড়িয়ে গেছেন অধিনায়ক। তাঁর ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে