
নোমান আলীর স্পিন ঘূর্ণিতে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সেটা হয়নি। ২৪০ রানে ৯ উইকেট হারালে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ঢাকা টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। এর আগে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংস ঘোষণা করায় রোমাঞ্চ অপেক্ষা করছে ঢাকা টেস্টের শেষ দিনে। বৃষ্টি ও আলোকস্বল্পতা না থাকলে চতুর্থ ইনিংসে অন্তত ৭৫ ওভার পাবে পাকিস্তান। এমতাবস্থায় দুই দলের সামনেই থাকছে জয়ের সুযোগ। জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে সফরকারীদের। শান মাসুদের দল সেই পথে হাঁটলে তাদের অলআউট হওয়ার ঝুঁকিও থাকবে। অর্থাৎ এই টেস্টে ফল হওয়ার সম্ভাবনা খুব বেশি।
১৫২ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। শান্ত ৫৮ এবং মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামেন। আজ ইনিংস ঘোষণার আগে ৮৮ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে ফেরেন মুশফিক। লিটন দাস ফেরেন ১১ রান করে; ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে হাসান আলীর তালুবন্দী হন এই উইকেটরক্ষক ব্যাটার। দলের হয়ে এবারও সবচেয়ে বেশি রানের ইনিংসটা খেলেন শান্ত। নোমান আলীর বলে এলবিডব্লু হওয়ার আগে তাঁর অবদান ৮৭ রান।
শেষ দিকে ব্যাট হাতে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৪ রান করেন মিরাজ। হাসানের করা ৭১তম ওভারের চতুর্থ বলে ফেরেন তাসকিন। ৫ বলে একটি করে চার এবং ছক্কায় ১১ রান করেন এই পেসার। তাঁর বিদায়ের পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শেষ দিনে বাংলাদেশের পতন হওয়া ৬ উইকেটের তিনটাই নেন নোমান। ১৮ ওভারে এই বাঁহাতি স্পিনারের খরচ ৭৬ রান। সমান ৩ উইকেট নিতে ৫২ রান দেন হাসান। এ ছাড়া ৫৪ রানে ২ উইকেট নেন আফ্রিদি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
১০ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
১ ঘণ্টা আগে
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগেই হয়ে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আলবিসেলেস্তেরা উঠে গেছে শেষ বত্রিশে। আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নামবে তিনে তিন করার লক্ষ্যে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় ডালাসে শুরু হবে...
৩ ঘণ্টা আগে