
বৈশাখের বৃষ্টিতে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট বারবার বাধাগ্রস্ত হয়েছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেটেও। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে তাই আলোচনা চলছিল। কিন্তু ভেন্যু বদলাচ্ছে না।
সূচি অনুযায়ী ১৬ থেকে ২০ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিলেটে ১৬ এবং ১৭ মে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ। টেস্টের শেষ তিন দিন ১৮, ১৯ ও ২০ মে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ,৭৩ শতাংশ ও ২০ মে ৫৫ শতাংশ। আজ প্রথম টেস্টের শেষ দিনে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেটেই হবে দ্বিতীয় টেস্ট।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলেও কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তাতে করে তানজিদ হাসান তামিম ও অমিত হাসানের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা আরও একটু বাড়ল। তানজিদ তামিম ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে কখনোই খেলেননি। অমিত এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন।
তানজিদ তামিম প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে করেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। গড় ৪০.৭২। আর অমিত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন। ৫০ ছুঁইছুঁই গড়ে (৪৯.৩২) করেছেন ৩৬৫০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৮২ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ১১ সেঞ্চুরি ও ১৭ ফিফটি করেছেন।
ব্যাটিং লাইনআপে দুই নবাগত তামিম-অমিতের পাশাপাশি আছেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে।স্পিন বোলিং লাইনআপে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বোলিংয়ে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীরা।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, অমিত হাসান

বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
১২ মিনিট আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
১ ঘণ্টা আগে
বাছাইপর্বের বাধা টপকে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এসেছে বাংলাদেশ। তবে আগামী বিশ্বকাপে আর সেই বাধা থাকছে না। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে