
নারী ক্রিকেটারদের আরও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ করে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আগামী মে মাসে উইমেন্স কাপ আয়োজন করবে বিসিবি।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় হবে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। এই টুর্নামেন্টে মোট ১১২ জন নারী ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। পাশাপাশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য টুর্নামেন্ট চলাকালে আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। এ ছাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার অর্থ দেওয়া হবে।
বিসিবির এই উদ্যোগ নারী ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশের নারী ক্রিকেটের প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
নানা জটিলতায় এবার প্রথম বিভাগ লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। বিভিন্ন ক্লাব বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লিগে অংশ নিতে অস্বীকৃতি জানায়। প্রথম বিভাগ লিগ না হলেও ক্রিকেটারদের খেলায় রাখার ভাবনায় উইমেন্স কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য আগামী কয়টা মাস বেশ ব্যস্ততায় কাটবে। আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জুলাইয়ে বিপিএল খেলবে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করবে বিসিবি।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নানা অনিশ্চয়তার পর অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি জানালেন, কোনো দল বা দেশই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় নয়।
২০ মিনিট আগে
বাংলাদেশ নাকি পাকিস্তান—সিরিজ জিতবে কোন দল? এই উত্তর পাওয়া যাবে আজ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ দুপুরে মাঠে নামবে দুই দল। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান। অলিখিত ফাইনালে তাই জিততে মরিয়া উভয় দল। দুই দলের লড়াই ছাপিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় সফরকারী দল। দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তৃতীয় এবং শেষ ওয়ানডে শুরু হবে আজ বেলা ২টা ১৫ মিনিটে; সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া
২ ঘণ্টা আগে
‘জিতলেই সিরিজ’—দ্বিতীয় ওয়ানডের আগে এমন সমীকরণের সামনে ছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের আগেও এই সমীকরণ থাকলেও তাতে যোগ হয়েছে একটা ঝুঁকিও—‘হারলে সিরিজ হাতছাড়া’। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা এনেছে পাকিস্তান।
১১ ঘণ্টা আগে