
বাংলাদেশ নাকি পাকিস্তান—সিরিজ জিতবে কোন দল? এই উত্তর পাওয়া যাবে আজ। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ দুপুরে মাঠে নামবে দুই দল। প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ-পাকিস্তান। অলিখিত ফাইনালে তাই জিততে মরিয়া উভয় দল। দুই দলের লড়াই ছাপিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১২৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। সিরিজ নির্ধারণী ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেই কথাই।
ঢাকায় আজ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও। বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজের শেষ ওয়ানডেও শুরু হবে যথারীতি দুপুর ২টা ১৫ মিনিটে। আবহাওয়ার খবর দেওয়া বিশ্বস্ত ওয়েবসাইটে আকুওয়েদারের তথ্যমতে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ।
আশার কথা হলো, ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। অর্থাৎ যথা সময়েই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বেড়ে যাবে; সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আকুওয়েদার জানিয়েছে, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ,৫টায় ৪৭ শতাংশ। সন্ধ্যা ৬টায় বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫১ শতাংশ। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সন্ধ্যা ৭টায় বৃষ্টির সম্ভাবনা আছে ২৫ শতাংশ।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ৬.৩ ওভার ব্যাটিংয়ের পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। বৃষ্টির সঙ্গে সেদিন শিলাও পড়েছে। দুই ঘণ্টার বেশি সময় পর খেলা শুরু হলে স্বাগতিকেদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টস জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে দুটি ম্যাচেই আগে ফিল্ডিং করেছে স্বাগিতকেরা। অবশেষ তৃতীয় ম্যাচে এসে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনিও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ।
১৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক ফুটবল দল। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী দলটি চলতি সপ্তাহের শেষদিকে মেক্সিকোর উদ্দেশে রওনা দেবে।
৩৭ মিনিট আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নানা অনিশ্চয়তার পর অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি জানালেন, কোনো দল বা দেশই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় নয়।
১ ঘণ্টা আগে
নারী ক্রিকেটারদের আরও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ করে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আগামী মে মাসে উইমেন্স কাপ আয়োজন করবে বিসিবি।
৩ ঘণ্টা আগে