‘জিতলেই সিরিজ’—দ্বিতীয় ওয়ানডের আগে এমন সমীকরণের সামনে ছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের আগেও এই সমীকরণ থাকলেও তাতে যোগ হয়েছে একটা ঝুঁকিও—‘হারলে সিরিজ হাতছাড়া’। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। তাই বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে ফাইনালের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ২টা ৩০ মিনিটে আজ শুরু হবে অলিখিত এই ফাইনাল।
শেষ ওয়ানডের আগে সিরিজ হারের ঝুঁকিতে পড়ার দায় বাংলাদেশেরই। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুযোগ স্বাগতিক দল কাজে লাগাতে পারেনি। আসলে এ দিন জেতার মতো সুযোগই সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে যে নিয়ন্ত্রিত বোলিংয়ে ছিন্নভিন্ন করে দিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে, দ্বিতীয় ওয়ানডেতে সেটা ছিল অনুপস্থিত। ফল, যে পাকিস্তান প্রথম ম্যাচে ১১৪ রানে অলআউট, দ্বিতীয় ম্যাচে তারাই গড়ল ২৭৪ রানের স্কোর। এই স্কোর টপকাতে এসে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। শেষ ৪১ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১১৪ রানে অলআউট।
ব্যাটিং লাইনআপের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ধরনটা বড্ড চিন্তার। ম্যাচের শেষে দলের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ‘প্রথম ১০ ওভারে আমরা ভালো করতে পারিনি। যেমনটা করেছিলাম প্রথম ম্যাচে। ব্যাট করার জন্য এটি ভালো একটা উইকেট ছিল। কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটাররা খুব বেশি রান করতে পারেনি।’ শুধু টপ অর্ডারই-বা কেন—লিটন (৪১), হৃদয় (২৪) ও আফিফ (১৪) ছাড়া চতুর্থ কোনো ব্যাটারই রানের দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। লিটন-হৃদয়রাও ব্যক্তিগত রানকে দুই অঙ্কে নিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তাই সিরিজ জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতেই হবে। বোলিংয়েও ভালো করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন স্বাগতিক অধিনায়ক, ‘ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়েরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কঙ্কাল বের হয়ে আসা ম্যাচে ভিন্ন কারণে আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। বিতর্কিতভাবে তিনিই যে রানআউট করেছিলেন সালমান আলী আগাকে। বোলারকে দেওয়ার উদ্দেশ্যে বল যখন ধরতে যাবেন সালমান, তখনই ত্বরিত গতিতে মিরাজ বল ধরে রানআউট করে দেন সালমানকে। এতে কেউ কেউ ক্রিকেটীয় চেতনা ভূলুণ্ঠিত হওয়ার কথা বললেও, ম্যাচ শেষে সম্প্রচারক টিভিকে লিটন বললেন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না।’
এই বিতর্ককে পেছনে ফেলতেও ভালো পারফরম্যান্স চাই বাংলাদেশের। ঈদের আগে ক্রিকেটাররা বিশেষ উপহার পেয়েছেন বিসিবির। যে উপহার পেয়ে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ বললেন, ‘খুবই খুশি যে (বিসিবি) ঈদের উপহার দিচ্ছে খেলোয়াড়দের।’ আজকের জয় দেশের ক্রীড়ামোদীদেরও হতে পারে খুশির কারণ। জয়ের ধারায় ফিরে আসা এবং ‘ফাইনাল’ জিতে সিরিজ নিশ্চিত করা তো দেশের ক্রিকেটপ্রেমী মানুষের জন্য হতে পারে ক্রিকেটারদের ঈদ উপহারও!

আজকের ম্যাচের ফলের ওপর আর্জেন্টিনার পরবর্তী পর্বের ভাগ্য নির্ভর করছে না। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল খেলোয়াড়দের চোটমুক্ত রাখা এবং বাকিদের ম্যাচ প্র্যাকটি
১ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়ায় অন্য ম্যাচে ৩১ মিনিটে পেতার সুচিচের দূরপাল্লার চমৎকার শটে লিড নিয়েছিল ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ঘানা কোনো আক্রমণই করতে পারেনি, তবে বিরতির পর খোলস ছেড়ে বের হয় কার্লোস কুইরোজের দল। ম্যাচের ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে ঘানাকে সমতায় ফেরান ডেরিক লুকাশেন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও প্রা
২ ঘণ্টা আগে
ডালাস ডাউনটাউনে শুক্রবার ঠিক বিকেল ৫টার দিকে হোটেল অ্যাডলফাসের পেছন দরজায় এসে দাঁড়াল আর্জেন্টিনা দলের বহনকারী তিনটি বাস। মেসিদের এক পলক দেখতে ডালাসের এ পাঁচ তারকা হোটেলের পেছনের দিকেও যথারীতি আর্জেন্টাইন সমর্থকদের ভিড়।
৪ ঘণ্টা আগে
একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
৯ ঘণ্টা আগে