
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচামরার ম্যাচের আগে দাসুন শানাকার মন্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যা বলেছিলেন, সেটি তুমুল আলোচিত হয়েছে এই কদিনে। গতকাল শ্রীলঙ্কা এশিয়া কাপ জেতায় আবারও সামনে এসেছে সুজনের সেই মন্তব্য। আজ মিরপুরে তিনি সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন, কেন অমন মন্তব্য করেছিলেন।
এশিয়া কাপের শুরুতে আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কান অধিনায়ক শানাকা বলেছিলেন, বাংলাদেশ দলে সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই। এটির জবাবে সুজন বলেছিলেন, ‘আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো।’ এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম ট্রলিং আর সমালোচনা হয়নি গত কদিনে।
আজ সুজন ব্যাখ্যা দিলেন তাঁর সেই আলোচিত মন্তব্য নিয়ে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমি একটা মন্তব্য করেছিলাম। আমি একজন বাঙালি। বাঙালিকে যদি কেউ গালি দেয়, আমিও গালি দেব। এটা সোজা কথা। আমি এমন ধরনের ছেলে। আমার শরীরে পুরো বাঙালি রক্ত চলে। আমার বাংলাদেশের জার্সি গায়ে কথা বলি। বাংলাদেশ দলকে কেউ বলে আমার কাছ থেকে পার পাবে না। আমি তাদের গালি দিইনি, মন্দ কথাও বলিনি। তাদের খুব সমীহ করে কথা বলেছি। তারা যে জায়গায় আমাদের আঘাত করতে চেয়েছে। দাসুন খুবই ভালো ছেলে। সে পরে যেসব বার্তা পাঠিয়েছে আমাকে, এখানে বলতে চাই না। বলতে চাইছি, সংবাদমাধ্যমে একটা কথা যদি টুইস্ট হয়, এর অর্থ অনেক বড়। এর জন্য আমাদের অনেক কথা শুনতে হয়।’
সুজন প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুলের যোগ্যতা নিয়ে। এশিয়া কাপের ভরাডুবির পর বাংলাদেশি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা তুলে ধরেছেন। ব্যর্থতার দায়ে তিনি টিম ডিরেক্টরসহ দলের সবাইকে জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। বুলবুলের বিশ্লেষণ স্বাভাবিকভাবে নিতে পারেননি সুজন। বাংলাদেশ টিম ডিরেক্টর উল্টো প্রশ্ন তুলেছেন বুলবুলের যোগ্যতা নিয়ে, ‘ওনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই জানি না আসলে। তাঁর যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। বাংলাদেশে সত্যি বলতে, আমি যখন খেলা ছাড়ি আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যূনতম একটা বেতনে সাড়ে চার বছর বিসিবিতে কাজ করেছি। আপনাদের মাধ্যমেই সব সময় শুনি, তিনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আমি নিজেই তাঁকে প্রস্তাব দিয়েছি বাংলাদেশে কাজ করতে। তিনি কোনো দিনই আমাকে জানাননি যে কাজ করতে চান।’
সুজন আরও যোগ করেন, ‘আমাকে বলুন, তিনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন আসলে। তিনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীর সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া চীন, ব্যাংকক, ফিলিপাইন...ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন? সুতরাং তাঁর যোগ্যতা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ করেছি। বাংলাদেশের হেড কোচও ছিলাম। ’

অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
১ মিনিট আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
১১ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে