
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। এবার তাঁর সম্পর্কে জানা গেল চমকপ্রদ এক তথ্য। নিউইয়র্কের নবনির্বাচিত এই মেয়র একসময় নাকি ক্রিকেট খেলতেন! শুধু তা-ই নয়, ছক্কা মারতেও ওস্তাদ ছিলেন মামদানি।
মামদানির ক্রিকেট-সংশ্লিষ্টতার খবর গতকাল বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ক্রিকেট উগান্ডা গতকাল রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করার পরই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে। ছবিতে সাত তরুণ ক্রিকেটারকে একসঙ্গে দেখা যাচ্ছে। ক্যাপশনে ক্রিকেট উগান্ডা লিখেছে, ‘আপনি ঠিকই দেখেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (বাঁ থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলে খেলতেন। স্থানীয় লিগে একের পর এক ছক্কা মেরেছেন।’ ক্রিকেট খেলতেন কি না, সেটা নিয়ে যখন নানা আলোচনা, তখন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য স্পোর্টিং নিউজও তাঁর ক্রিকেট খেলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘ক্রিকেট উগান্ডা’র সুরে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি বলছে, উগান্ডায় বেড়ে ওঠার সময় স্থানীয় ডেভেলপমেন্ট ক্রিকেট লিগে ক্যাসল ডেভেলপমেন্ট দলের হয়ে খেলেছেন মামদানি।
মামদানির ক্রিকেট-সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতের সংবাদমাধ্যমেও। পরশু এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, নিউইয়র্কে ব্রোনক্স হাইস্কুল অব সায়েন্সে পড়ার সময় তাঁর স্কুলের প্রথম ক্রিকেট দলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মামদানির সেই দল যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুল অ্যাথলেটিক লিগে (পিএসএএল) প্রথম মৌসুমে অংশ নিয়েছিল। ঐক্য কাকে বলে, ক্রিকেট থেকে সেটা তিনি শিখেছেন।
ফুটবলেরও দারুণ ভক্ত মামদানি। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল তাঁর প্রিয় দল। ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ বা পরিবর্তনশীল মূল্যনীতি বাতিল করতে পিটিশনও করেছিলেন মামদানি। তাঁর মা-বাবা ভারতীয়। মা মীরা নায়ার ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বাবা মাহমুদ মামদানি নৃবিজ্ঞানী। ১৯৮৯ সালে উগান্ডায় মাহমুদ মামদানি ও মীরা নায়ারের প্রথম দেখা হয়েছিল। ১৯৯১ সালের ১৮ অক্টোবর মাহমুদ-মীরার ঘরে জোহরানের জন্ম হয়েছিল উগান্ডার কাম্পালায়। জোহরান মামদানির সাত বছর বয়সে তাঁদের পরিবার স্থায়ীভাবে নিউইয়র্কে চলে যায় বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য স্পোর্টিং নিউজ জানিয়েছে।
যে উগান্ডার স্থানীয় লিগে জোহরান মামদানি খেলতেন, সেই উগান্ডা আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টি-টোয়েন্টিই খেলে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১৮ ম্যাচ খেলেছে আফ্রিকা মহাদেশের দেশটি। গত বছর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে অংশ নিয়েছে উগান্ডা।

আধুনিক ফুটবলের কর্পোরেট দুনিয়ায়, যেখানে নামী-দামী একাডেমি আর কোটি টাকার প্রজেক্ট ছাড়া তারকা হওয়া অসম্ভব মনে করা হয়, সেখানে হাজেম মাস্তুরি এক জীবন্ত ব্যতিক্রম। তিনি প্রমাণ করেছেন, প্রতিভার সাথে যদি অদম্য ইচ্ছেশক্তি আর হার না মানা মানসিকতা থাকে, তবে পতনের শেষ সীমানা থেকেও স্বপ্নের চূড়ায় পা রাখা সম্ভব।
৯ ঘণ্টা আগে
লন্ডনে এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকা থেকে বাদ পড়েছেন ডাচ রেফারি রব ডিপারিঙ্ক। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত এই ডাচ কর্মকর্তা জানিয়েছেন যে, মেট্রোপলিটন পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযো
১০ ঘণ্টা আগে
লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে আগামীকাল নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ম্যাচ খেলার আগে আজ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার পর চার মৌসুমে ১৯১ ম্যাচে ১১৯ গোল করে বার্সাকে তিনটি লা লিগা ও একটি কোপা দ
১০ ঘণ্টা আগে
বিসিবির পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়েছে আজ। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জুন। বিসিবির নির্বাচনে তামিম যে অংশ নিচ্ছেন, তিনি আগেই জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে