
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়েছে আজ। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জুন।
পরিচালনা পর্ষদের ক্যাটাগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন, ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক পদে নির্বাচন হবে। নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৭ মে। মনোনয়নপত্র বিতরণ ২০-২১ মে। মনোনয়নপত্র জমা ২১ ও ২২ মে। প্রার্থীদের তালিকা প্রকাশ ২৩ মে। আপিল ও শুনানি ২৪ থেকে ২৫ মে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৫ মে।
বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জুন রোববার। চূড়ান্ত ফল প্রকাশ সেদিনই। গত বছরের অক্টোবরে নির্বাচনে জয়ী আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির সেই পরিচালনা পর্ষদ ভেঙে গত ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৯০ দিনের মেয়াদে অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম ইকবাল। বিসিবির নির্বাচনে তামিম যে অংশ নিচ্ছেন, তিনি আগেই জানিয়েছেন। তাঁর এই কমিটির আরও একাধিক সদস্য নির্বাচনে অংশ নেওয়ার কথা জানা গেছে।

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে আগামীকাল নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ম্যাচ খেলার আগে আজ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার পর চার মৌসুমে ১৯১ ম্যাচে ১১৯ গোল করে বার্সাকে তিনটি লা লিগা ও একটি কোপা দ
২৭ মিনিট আগে
দলের রান ২০০ হবে কি? তখন এমন একটা আশঙ্কাই ভর করেছিল দশর্কদের মনে। শুধু দর্শক কেন, উইকেটে থাকা লিটনও ছিলেন সংশয়ে।
১ ঘণ্টা আগে
করপোরেট স্পনসর নেই, নেই কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার কিংবা বিলবোর্ড। দেশের সবচেয়ে বড় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে সম্পূর্ণ স্পনসরহীন অবস্থায়। কাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ৪৫ সংস্থার ৪১০ অ্যাথলেট...
১ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের বেশিরভাগ ম্যাচই রানবন্যায় ভেসেছে। এদিন সেঞ্চুরি হয়েছে চারটি। তিন অঙ্কের ম্যাজিক্যাল কোটা স্পর্শ করেছেন মোহাম্মদ মিঠুন, আশিকুর রহমান শিবলি, মাহমুদুল হাসান এবং সাদিকুর রহমান। বিপরীতে বল হাতে দিনটা রাঙিয়েছেন কেবল আব্দুল গাফফার সাকলাইন।
২ ঘণ্টা আগে