
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পেল ধবলধোলাইয়ের লজ্জা। কিন্তু আফগান সিরিজ শেষ হওয়ার পর খুব বেশি সময় বাকি নেই। মিরপুরে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের টিকিট বিক্রির কাজও এরই মধ্যে শুরু হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে মিরপুরের ইস্টার্ন গ্যালারির টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। ওপর-নিচ দুই পাশেরই টিকিটের দাম ২৫০০ টাকা ধরা হয়েছে। আন্তর্জাতিক গ্যালারির দুটি টিকিটের দাম ১৫০০ টাকা। ক্লাব হাউসের দুই গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। সর্বোচ্চ ৩৫০০ টাকা দাম ধরা হয়েছে আন্তর্জাতিক লাউঞ্জের দক্ষিণ ব্লকের টিকিট। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।
অনলাইনে ওয়েবসাইট থেকে দর্শকেরা টিকিট কাটতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও কেনা যাবে টিকিট। ১৮, ২১ ও ২৩ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান—সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডেতে অবস্থা খুবই খারাপ বাংলাদেশের। সাদা বলের এই সংস্করণে ১২ ম্যাচের মধ্যে কেবল ১ ম্যাচ জিতেছে। ৭৪ রেটিং নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ।

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে খেলছে বৃষ্টি। হুট করে নেমে আসছে বেরসিক বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে ওভারের পর ওভার নষ্ট হচ্ছে। হাতে আছে কেবল এক দিন। বাংলাদেশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এমন অবস্থা থেকেও ম্যাচ জেতা সম্ভব বলে আশার কথা শুনিয়েছেন।
৩৭ মিনিট আগে
ওয়ানডেতে বাজে সময় কাটিয়ে এখন সুসময় পার করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কদিন আগে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে এশিয়ার এই দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
১ ঘণ্টা আগে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দুই দিন হয়েছে নির্বিঘ্নে। সবুজাভ উইকেটে স্কোরবোর্ডে যেমন রান উঠেছে, পড়েছে উইকেটও। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে প্রতিপক্ষ হিসেবে খেলেছে বৃষ্টিও। ম্যাচের বর্তমান যে অবস্থা, তাতে ড্রই একমাত্র পরিণতি মনে হচ্ছে।
৩ ঘণ্টা আগে