
চার-ছক্কার বন্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠেই ভক্ত-সমর্থকেরা পান প্রচুর বিনোদন। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো হাসির খোরাক জোগায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা এবার ঘটিয়েছেন মজার এক কাণ্ড। সামাজিক মাধ্যমে রোহিতদের এই ঘটনা ভাইরাল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটান্স। ম্যাচের আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোহিত, সূর্যকুমার, তিলক ভার্মা ও এক জন নিরাপত্তারক্ষী মিলিয়ে এক ব্যক্তিকে তুলেছেন। সেই ব্যক্তিকে চ্যাংদোলা করে হোটেলের পুলের পানিতে ছেড়ে দিলেন রোহিতরা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতরা যাঁকে পানিতে চুবিয়েছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ানসের সামাজিক মাধ্যমের অ্যাডমিন। মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেখানেই এমনটা ঘটেছে বলে জানা গেছে।
Rohit Sharma, Tilak Varma and Suryakumar Yadav together are throwing the Mumbai Indians admin into the pool 😭🤣 pic.twitter.com/luubtrrGI4
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 27, 2025
মুম্বাই, গুজরাট কেউই এবারের আইপিএলে এখনো জয়ের মুখ দেখেনি। দুটি দলই এর আগে একটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে থাকা মুম্বাই ও গুজরাটের নেট রানরেট -০.৪৯৩ ও -০.৫৫০। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিলক, সূর্যকুমার, রোহিত তারাও আছেন গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে।
এবারের আইপিএলে আজই প্রথম খেলতে নামছেন হার্দিক।নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে গত ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে