
প্রসিধ কৃষ্ণাকে মিড অন দিয়ে চার মারলেন করবিন বশ। চার মারার পর হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে ঘুষি মারলেন বশ। যতই ব্যাটিংবান্ধব উইকেট হোক, ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জেতা তো চাট্টিখানি কথা নয়। বশের এই উদযাপনের রেশ ছড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ডাগআউটেও।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে রোববার প্রথম ওয়ানডেতে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা হেরে গিয়েছিল। গতকাল রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৫৮ রান ভারত যখন করেছে, তখন জয়ের জন্য তারা নিজেদের ফেবারিট ভাবলেও ভুল কিছু ছিল না। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কখন যে কী হয়, সেটা বলা কঠিন। ৪৯.২ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩৬২ রান। তাতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের করে নিল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল কথা বলার সময় হেসেছেন ঠিকই। কিন্তু মনের ভেতরের একটা হতাশা তো কাজ করেছে। রাহুল বলেন, ‘হজম করা কঠিন। কী পরিমাণ শিশির ছিল ও দ্বিতীয় ইনিংসে বোলিং করা অনেক কঠিন ছিল। শেষ ম্যাচে (প্রথম ওয়ানডে) ভালো করেছিলাম। সেটা ভেবেছিলাম আজও (গতকাল)। টস এখানে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। নিজেকে এখন লাথি মারতে মন চাচ্ছে।’ ভারতের এই ম্যাচ হারের পেছনে নিজেদেরও দায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম করায় স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে স্বাগতিকেরা। শাস্তিস্বরূপ শেষ দুই ওভার বৃত্তের বাইরে চার ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে রাহুলদের।
রাঁচিতে রোববার প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি টেম্বা বাভুমা। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফিরেছেন অধিনায়ক হয়েই। তাঁর ফেরার ম্যাচেই দক্ষিণ আফ্রিকা করল রেকর্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। বোলিংয়ে কীভাবে ভালো করতে পারি, সেটা নিয়েই চিন্তা করছিলাম। ব্যাটিংটা আমাদের দারুণ হয়েছে।’
ভারতের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত দুইবার ৩৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। এর আগে মোহালিতে ২০১৯ সালে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অজিরা ১৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছিল। অস্ট্রেলিয়া সেবার ৩৫৯ রানই করেছিল। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বিশাখাপত্তনমে শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে।

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
২ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৪ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৫ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৬ ঘণ্টা আগে