
২৩ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার কেমন আয়োজন, সেটা বিমানবন্দরে নেমেই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা বিমানবন্দরে দেখেছিলেন। বড় পোস্টারে প্রথম টেস্টের সময়সূচি, ভেন্যু উল্লেখ করা ছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে প্রচার চলছে অস্ট্রেলিয়ার স্কুলে-স্কুলেও।
নর্দার্ন টেরিটরি ক্রিকেট স্কুলে শিক্ষার্থীদের ক্রিকেট-জ্ঞান যাচাইয়ের জন্য মজার একটি কুইজের আয়োজন করা হয়। সেখানে চার ভাগ্যবান বিজয়ী অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টের চতুর্থ দিনের খেলা দেখতে দুটি করে টিকিট জিতেছে। নর্দার্ন টেরিটরি (এনটি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে। ডারউইন টেস্টের ডামি টিকিটটি ধরে আছে ছয় শিশু। সেখানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের সূচি উল্লেখ করা আছে। সেখানে লেখা, ‘আপনাদের এটা দেখতেই হবে।’
ডুরাক স্কুলের ছাত্রদের ক্রিকেট জ্ঞানে রীতিমতো মুগ্ধ নর্দার্ন টেরিটরি। ক্যাপশনে এনটি লিখেছে, ‘টেস্ট ম্যাচ সামনে রেখে আমরা আরও কয়েকটি স্কুলে যাব। তাই চোখ রাখুন—পরের গন্তব্য হতে পারে আপনার স্কুলও।’
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় ডারউইনের ম্যারারা ওভালে শুরু হবে বাংলাদেশ-ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচের আগে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টম মেনজিস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মেনজিসকে নিয়ে এক পোস্টে নর্দার্ন টেরিটরি লিখেছে, ‘টেরিটরি ক্রিকেটের জন্য গর্বের এক মুহূর্ত। নিজের শহর ডারউইনে আগামীকাল তাঁর নিজ শহরে সবুজ-সোনালি জার্সি গায়ে পড়বেন। যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।’
বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যাচটা প্রস্তুতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়া আলাদাভাবে তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। এই ম্যাচে স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে টিগ উইলির মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটার কার্টিস প্যাটারসন, জশ ফিলিপ, জেক ডোরান এবং কোরি রোকিচিওলির দিকে নজর থাকবে বলে জানিয়েছে নর্দার্ন টেরিটরি। এনটি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের ভেন্যু, সময়সূচি উল্লেখ করেছে। দর্শকেরা এই ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন বলে জানিয়েছে এনটি।
ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যও। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে ভেন্যুতে গিয়ে নিয়মিত অনুশীলন করছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাইজুল ইসলাম-হাসান মাহমুদরাও।
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।
সবশেষ অস্ট্রেলিয়ার মাঠে ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই ইনিংসে জিতেছিল অজিরা। যার মধ্যে ডারউইন টেস্ট শেষ হয়েছিল তিন দিনে। কেয়ার্নসে দ্বিতীয় টেস্টে চার দিনে ইনিংসে জয়ের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
১১ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১১ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
১২ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগে