
অস্ট্রেলিয়ার মাঠে আইসিসি ইভেন্ট খেলা হলেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। এবার যে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ খেলছে, সেটা সিরিজের হিসেবে ১৮ বছর পর। টেস্টের হিসেব করলে অপেক্ষাটা আরও বেশি। মূল ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে আগামীকাল শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে।
বাংলাদেশের দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ফুরোচ্ছে আগামী সপ্তাহে। ডারউইনে ১৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নামার আগে আগামীকাল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে খেলতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যে ১৪ জনের দল গত সপ্তাহে দিয়েছিল, তাঁদের মধ্যে কেবল তিন জনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে।
মূল ম্যাচে নামার আগে সিএ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকেই ‘পাখির চোখ’ করছেন ফিল সিমন্সের শিষ্যরা। ডারউইনে আজ তৃতীয় দিনের অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় হাসান মাহমুদ বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রস্তুতি ম্যাচটা আছে, সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নিতে এটা আমাদের আসলে অনেক কাজে দেবে।’
সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে একটি টেস্ট হয়েছে এই ডারউইনেই। সেবার তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ডারউইনে গেছে বাংলাদেশ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় টানা তৃতীয় দিন অনুশীলন করেছে সিমন্সের দল। আজ তৃতীয় দিনে মূলত থ্রো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তানজিদ তামিম-মেহেদী হাসান মিরাজদের স্লিপে ক্যাচিং অনুশীলন করিয়েছেন কোচ সিমন্স। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিং, বোলিংয়েও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
গত পরশু প্রথম দিনের অনুশীলন শেষে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ায় অনুশীলনের ব্যবস্থা দেখে সন্তুষ্ট হাসান মাহমুদও। বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন,‘খুব ভালো অনুশীলন সেশন হচ্ছে। আজকে ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। এরপরে অবশ্যই আমাদের আরও সামনে অনেক কাজ আছে। অনেক সেশন আছে। আশা করি যে সবাই তাদের প্রস্তুতি নেবে। আমরা খুব ভালো একটা শুরু পাব।’
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

জিতলেই সরাসরি ফাইনালের টিকিট—আজ কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-গল গ্যালান্টস প্রথম কোয়ালিফায়ারের সমীকরণটা ছিল এমনই। তাওহীদ হৃদয় জ্বলে উঠলেন প্রয়োজনের সময়ই। ঝোড়ো ইনিংসে জাফনা কিংসকে তুললেন ফাইনালে। জাফনার এই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও, যাঁর কাছ থেকে ম্যাচের মাঝে ট
২৩ মিনিট আগে
কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসের জয়ে অবদান রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাঁর সেই একটা ছক্কায় ক্যাচ ধরে এক দর্শক জিতেছিলেন লাখ টাকার পুরস্কার। আজ প্রথম কোয়ালিফায়ারেও তাণ্ডব চালালেন হৃদয়। জাফনা কিংস সরাসরি উঠে গেল ফাইনালে।
২ ঘণ্টা আগে
১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেট’ আজ প্রকাশ করেছে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি। ১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলও। প্রত্যেকে একে অপরের মুখোমুখি না হলেও কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ থাকছে অংশগ্রহণকারী দলগুলোর।
৪ ঘণ্টা আগে