
১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
অস্ট্রেলিয়ায় পৌঁছে আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন লিটন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কোনো রকম অস্বস্তি ছাড়াই অনুশীলন করেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। লিটনকে নিয়ে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আজ সে পূর্ণ অনুশীলন করেছে। কোনোরকম অস্বস্তি সে বোধ করেনি। কালকে ম্যাচটা খেলবে কি না, সকালে ফিজিও জানাবে।’
ডারউইনে ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আগামীকাল এই ভেন্যুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন ফিল সিমন্সের শিষ্যরা। এখন এই প্রস্তুতি ম্যাচে লিটন খেলতেও পারেন। আবার মূল ম্যাচ সামনে রেখে তাঁকে নাও খেলানো হতে পারে। সুমন বলেন, ‘কাল সকালে এসে ফিজিও জানাবে যে তাকে খেলাবে নাকি সতর্কতা হিসেবে রাখা হবে।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দল আগেভাগেই ডারউইনে চলে গেছে। নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলাম-মুশফিকুর রহিমরা পুরো দমে অনুশীলন করছেন। বিসিবির ভিডিও বার্তায় দেখা গেছে রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে ক্রিকেটারদের অনুশীলন। ডারউইনের আবহাওয়া দেখে মুগ্ধ সুমন বলেন, ‘ভালো ভালো ভালো ভালো। ঠান্ডা না। অত গরমও নেই।’
আইসিসি ইভেন্টে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর দীর্ঘ ১৮ বছর অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ। টেস্টের হিসেবে অপেক্ষাটা আরও বেশি। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। যার মধ্যে কেয়ার্নস টেস্ট শেষ হয়েছিল চার দিনে। ডারউইনে সেবার চার দিনেই হেরে গিয়েছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
২৩ বছর আগে সুজনের অধিনায়কত্বে খেলেছিলেন সুমন। সময়ের পরিক্রমায় ডারউইনে আজ তিনি গেলেন প্রধান নির্বাচক হিসেবে। উইকেটের কী অবস্থা—এই প্রশ্নের উত্তরে সুমন বলেন, ‘মূল মাঠে আমরা যেতে পারিনি। অনুশীলন হচ্ছে মূল মাঠের সঙ্গেই আরেকটা মাঠে। কাল হয়তো একটু খোলার মাঝখানে মূল মাঠ দেখতে পারি আরকি। ৯ তারিখ অফ ডে। ১০ আর ১১ আমাদের মূল মাঠে অনুশীলন।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ জুন লিটনের সবশেষ ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষেই। সেই ওয়ানডেতে ব্যাটিং করলেও উইকেটরক্ষকের গ্লাভস পরেন নুরুল হাসান সোহান। এবার লিটনের অপেক্ষা ফুরোয় কি না, সেটা সময়ই বলে দেবে। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩৮ মিনিট আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
২ ঘণ্টা আগে
জিন্নাতের হাত ধরেই দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে পদকের খরা কাটাল বাংলাদেশের। এর আগে এশিয়াডের ব্যক্তিগত ইভেন্টে ১৯৮৬ সালে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন
২ ঘণ্টা আগে
যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের নজর থাকে তারকা খেলোয়াড়দের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগেও সবার চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফেরান তোরেসদের ওপর। কিন্তু দর্শকদের আগ্রহ এবার শুধুই তাঁদের নিয়ে—এটাকেও পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। এবারের নেশনস লিগের ডাগআউটে
৩ ঘণ্টা আগে